শিরোনাম
ধর্মঘট প্রত্যাহার, ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা খুঁটি কম, বিল বেশি: সিলেটের বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগ মহানগর পুলিশের সঙ্গে খন্দকার মুক্তাদিরের মতবিনিময় সেচ সুবিধা নিশ্চিত করে কৃষি উৎপাদন বাড়াতে সরকার গুরুত্ব দিচ্ছে: বাণিজ্যমন্ত্রী হরমুজ প্রণালি সংকটেও বাংলাদেশি জাহাজে বাধা দেবে না ইরান সিলেটে র‌্যাবের চিরুনি অভিযানে ‍এক রাতে ধরা ১৬ ছি/ন/তা/ই/কারী সিলেটের একজনসহ পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি সিলেটে প্রায় ৭শ নারীর হাতে ফ্যামিলি কার্ড: দ্রব্যমূল্য নিয়ে স্বস্তির বার্তা বাণিজ্যমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন: সিলেটে পাচ্ছেন ৬৯৭ জন সিলেটে পেট্রোল পাম্পে হা’মলার প্রতি’বাদে অর্ধদিবস ধর্ম’ঘট

https://www.emjanews.com/

12968

sylhet

প্রকাশিত

১১ জানুয়ারী ২০২৬ ১৭:৫৩

আপডেট

১১ জানুয়ারী ২০২৬ ১৭:৫৪

সিলেট

সুনামগঞ্জে সুমি দাশ হ’ত্যাকাণ্ড: বিচার দাবিতে নবীগঞ্জে মানববন্ধন

প্রকাশ: ১১ জানুয়ারী ২০২৬ ১৭:৫৩

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ সদর উপজেলার ধোপাখালি এলাকায় নবীগঞ্জের গৃহবধূ সুমি দাশ (২১) হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে নবীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) নবীগঞ্জ উপজেলার গাজীর টেক মোড় এলাকায় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘পারিবারিক কলহ ও স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে সুমি দাশকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এটি কোনো দুর্ঘটনা নয়, বরং নির্মম হত্যাকাণ্ড।’ বক্তারা অবিলম্বে মামলার অন্যান্য আসামি শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার বিচার সম্পন্ন করার দাবি জানান।

বক্তারা আরও বলেন, ‘নারী নির্যাতন ও পারিবারিক সহিংসতা আজ ভয়াবহ আকার ধারণ করেছে। সুমি দাশের মতো আর কোনো নারী যেন নির্যাতনের শিকার না হয়, সে জন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সুমি হত্যার সঙ্গে জড়িত স্বামী, শ্বশুর ও শাশুড়ির ফাঁসির দাবি জানান এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।

উল্লেখ্য, নবীগঞ্জ সদর ইউনিয়নের দত্তগ্রাম এলাকার ধনরঞ্জন চৌধুরীর কন্যা সুমি দাশের বিয়ে ৫ মাস আগে সুনামগঞ্জ জেলার দিরাই থানার টাইলা গ্রামের কুলেন্দু শেখর দাসের ছেলে কৃষাল শেখর তালুকদারের সঙ্গে হয়। বিয়ের পর থেকেই সুমি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন বলে অভিযোগ পরিবারের। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে র‍্যাব-৯ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি স্বামী কৃষাল শেখর দাস (২৪)কে গ্রেপ্তার করে সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করেছে।

মানববন্ধনে এলাকাবাসীসহ বিভিন্ন এলাকার মানুষ উপস্থিত ছিলেন।