শিরোনাম
ধর্মঘট প্রত্যাহার, ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা খুঁটি কম, বিল বেশি: সিলেটের বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগ মহানগর পুলিশের সঙ্গে খন্দকার মুক্তাদিরের মতবিনিময় সেচ সুবিধা নিশ্চিত করে কৃষি উৎপাদন বাড়াতে সরকার গুরুত্ব দিচ্ছে: বাণিজ্যমন্ত্রী হরমুজ প্রণালি সংকটেও বাংলাদেশি জাহাজে বাধা দেবে না ইরান সিলেটে র‌্যাবের চিরুনি অভিযানে ‍এক রাতে ধরা ১৬ ছি/ন/তা/ই/কারী সিলেটের একজনসহ পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি সিলেটে প্রায় ৭শ নারীর হাতে ফ্যামিলি কার্ড: দ্রব্যমূল্য নিয়ে স্বস্তির বার্তা বাণিজ্যমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন: সিলেটে পাচ্ছেন ৬৯৭ জন সিলেটে পেট্রোল পাম্পে হা’মলার প্রতি’বাদে অর্ধদিবস ধর্ম’ঘট

https://www.emjanews.com/

12992

sylhet

প্রকাশিত

১২ জানুয়ারী ২০২৬ ১৮:০৪

সিলেট

মাধবপুরে বেগম খালেদা জিয়া স্বরণে আলোচনা ও দোয়া মাহফিল

প্রকাশ: ১২ জানুয়ারী ২০২৬ ১৮:০৪

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ১ম মহিলা প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বরণে হবিগঞ্জের মাধবপুরে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) সকালে মাধবপুর মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মিলনায়তনে কমান্ডার মোঃ ইদ্রিস আলী দুলা মিয়ার সভাপতিত্বে স্বরণসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ সৈয়দ মোঃ শাহজাহান। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা রফিক চৌধুরী, সদস্য সচিব হুমায়ুন কবির, যুগ্ম-আহবায়ক জিয়াউল হাসান, সদস্য আবুল হোসেন, কাজী গোলাম মোস্তফা, সিদ্দিক আলী, জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, চৌমুহনী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ।

বীর মুক্তিযোদ্ধা ফুল মিয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা ঝারু মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান আসাদুজামান উসমান, ছায়েদুর রহমান প্রমুখ।

পরে বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।