শিরোনাম
সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা ও রেকর্ড বৃষ্টি: আজও বজ্র-শিলাবৃষ্টির সতর্কতা জারি ‘অতি উৎপাদন’ ও ‘জোরপূর্বক শ্রম’ ইস্যুতে যুক্তরাষ্ট্রের তদন্তে বাংলাদেশের নাম সিলেটে বাণিজ্যমন্ত্রীর হস্তক্ষেপে জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহার ঈদ যাত্রায় জ্বালানি মূল্য বৃদ্ধির প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় বেশির কারখানা শ্রমিকরা বেতন ভাতা পেয়েছেন: আরিফুল হক চৌধুরী যুদ্ধ দীর্ঘমেয়াদী না হলে আপাতত জ্বালানী নিয়ে শঙ্কা নেই: খন্দকার মুক্তাদির সিলেট সীমান্ত দিয়ে ৪ নারীকে কেন নিয়ে গেল ভারতে সিলেটে চলছে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় আ ট ক ৫৯ ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

https://www.emjanews.com/

13036

surplus

প্রকাশিত

১৩ জানুয়ারী ২০২৬ ২২:৩৫

অন্যান্য

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন

প্রকাশ: ১৩ জানুয়ারী ২০২৬ ২২:৩৫

ছবি: সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধীনে ইনস্টিটিউট হিসেবে অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ ১৮ বছর ধরে চলে আসা বৈষম্য নিরসনের দাবিতে দেশের চারটি বিশেষায়িত সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করে আসছেন। এ আন্দোলনের পরিপ্রেক্ষিতে শিক্ষা উপদেষ্টার নির্দেশে গঠিত একটি উচ্চপর্যায়ের কমিটি সম্প্রতি তদন্ত প্রতিবেদন জমা দেয়, যেখানে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে শাবিপ্রবির অধীনে একটি পূর্ণাঙ্গ ইনস্টিটিউট হিসেবে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, সরকার গঠিত কমিটির এই সুপারিশ বাস্তবায়নে কারিগরি শিক্ষা অধিদপ্তর রহস্যজনকভাবে অনীহা প্রকাশ করছে। এ অবস্থায় গত দুই দিন আগে আলটিমেটাম দেওয়া হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। ফলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা আজ থেকে কলেজের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে শাটডাউন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছেন।

শাটডাউনের আওতায় সকল একাডেমিক ক্লাস ও পরীক্ষা বর্জন করা হবে এবং প্রশাসনিক ভবনের কার্যক্রম বন্ধ থাকবে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, “আমাদের দাবি অত্যন্ত যৌক্তিক এবং এটি সরকার মনোনীত কমিটির সুপারিশভিত্তিক। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় বিষয়টি আটকে আছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরব না। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

এ বিষয়ে কলেজ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, শিক্ষার্থীদের আন্দোলন ও শাটডাউনের বিষয়টি সম্পর্কে তারা অবগত এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

উল্লেখ্য, এই আন্দোলনের প্রতি ময়মনসিংহ, ফরিদপুর ও বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরাও সংহতি প্রকাশ করে আসছেন।