শিরোনাম
সিলেটে হঠাৎ চিরুনি অভিযানে পুলিশ: ৪ ঘন্টায় আ/টক ১১০ জন আবুল হোসেন হত্যা মামলা: আরও দুই আসামি গ্রেফতার, কারাগারে প্রেরণ সিলেটসহ আট জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা রপ্তানি বাড়াতে চামড়া শিল্পে ২৩ উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে বাণিজ্যমন্ত্রী ৪,৮০০ ‘অবৈধ অভিবাসীকে’ বাংলাদেশে ফেরত, হোল্ডিং সেন্টারে আরও ৮৩৬ জন: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী  ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শিশুসহ নিহ.ত ৪, আহ.ত অন্তত ৪০ সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় স্বজনপ্রীতির অভিযোগ সিলেটজুড়ে ব্যাপক অভিযানে আ/টক ১৭১: প্রায় ২শ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই চেয়ারম্যানের সমর্থকদের সংঘ.র্ষ, ওসিসহ আহ.ত অর্ধশতাধিক রাত ১০ টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি ব্যবসায়ীদের

https://www.emjanews.com/

13080

sports

প্রকাশিত

১৫ জানুয়ারী ২০২৬ ২৩:০৬

খেলাধুলা

মাঠে ফিরতে দুই শর্ত দিলেন ক্রিকেটাররা

প্রকাশ: ১৫ জানুয়ারী ২০২৬ ২৩:০৬

ছবি: সংগ্রহ

বাংলাদেশ ক্রিকেটে চলমান অস্থিরতার মধ্যে ক্রিকেটারদের অবস্থানে নতুন মোড় এসেছে। বয়কটের কারণে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে নির্ধারিত দুটি ম্যাচ মাঠে গড়ায়নি। এর পরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) স্থগিতের ঘোষণা দেয়।

তবে একই দিন রাত সাড়ে ৮টার দিকে ক্রিকেটারদের সংগঠন কোয়াব (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শর্তসাপেক্ষে শুক্রবার থেকেই মাঠে ফিরতে প্রস্তুত ক্রিকেটাররা।

কোয়াব জানায়, ক্রিকেটারদের দুটি প্রধান শর্ত রয়েছে। প্রথমত, বিসিবির পরিচালক এম নাজমুল ইসলামকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। দ্বিতীয়ত, তাকে পরিচালকের পদ থেকে অপসারণের প্রক্রিয়া চলমান রাখতে হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্রিকেটের বৃহত্তর স্বার্থ বিবেচনায় নিয়ে আগের অবস্থান পুনর্বিবেচনা করা হয়েছে। এতে উল্লেখ করা হয়, বর্তমানে নারী জাতীয় দল নেপালে বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নিচ্ছে, সামনে রয়েছে পুরুষ জাতীয় দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চলমান রয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এ অবস্থায় সব ধরনের ক্রিকেট কার্যক্রম বন্ধ হয়ে গেলে জাতীয় দলগুলোর প্রস্তুতির ওপর বিরূপ প্রভাব পড়তে পারে।

বিজ্ঞপ্তিতে বিপিএলকে দেশের ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট হিসেবে উল্লেখ করে বলা হয়, সার্বিক স্বার্থ রক্ষায় কঠোর অবস্থান থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটাররা।

এদিকে বিসিবির পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ক্রিকেটাররা। তবে তার পরিচালক পদ নিয়ে চলমান প্রক্রিয়া সম্পন্ন করতে বিসিবি যে সময় চেয়েছে, সে সময় দিতে তারা প্রস্তুত বলেও জানান। একই সঙ্গে পুরো প্রক্রিয়া স্বচ্ছ ও যথাযথভাবে সম্পন্ন হবে; এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়।

ক্রিকেটারদের অভিযোগ, এম নাজমুল ইসলাম প্রকাশ্যে ক্রিকেটারদের নিয়ে অপমানজনক মন্তব্য করেছেন। এ কারণে তার প্রকাশ্য ক্ষমা প্রত্যাশা করছেন তারা।

কোয়াব জানায়, উল্লিখিত শর্ত পূরণ হলে শুক্রবার থেকেই মাঠে ফিরতে প্রস্তুত ক্রিকেটাররা। এখন পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটিই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।