শিরোনাম
মালয়েশিয়ায় কর্মী পাঠানোয় সিন্ডিকেট থাকবে না: প্রবাসী কল্যাণমন্ত্রী সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল কার্যক্রম চালুর দাবিতে টানা তৃতীয় দিনের বিক্ষোভ চার দিনের সফরে সিলেটে আসছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী ফেসবুকে হত্যার হুমকির অভিযোগ সিলেট মহানগর বিএনপি নেতা কয়েস লোদীর সিলেটে আজও অতিভারি বৃষ্টির আভাস, তাপমাত্রা সর্বনিম্ন ১১৫ দিন পর হরমুজ প্রণালি পাড়ি দিল ‘বাংলার জয়যাত্রা’ সিলেটে ৩২ ঘন্টায় ৬৩ জন আ/টক সিলেটের ডিসির বদলি মাজার নয় ‘গোপন’ সিদ্ধান্ত থাকতে পারে: ডা. জাহেদ কবর থেকে সালমান শাহ’র মরদেহ উত্তোলনে নির্দেশ বাতিল বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের সিলেট সফর স্থগিত

https://www.emjanews.com/

16616

surplus

প্রকাশিত

২৩ জুন ২০২৬ ২২:৪৮

অন্যান্য

লিবিয়া থেকে দেশে ফিরছেন ১৭০ বাংলাদেশি

আরও ১৭৫ জনকে ফেরাতে উদ্যোগ

প্রকাশ: ২৩ জুন ২০২৬ ২২:৪৮

ছবি: সংগৃহীত

লিবিয়ায় আটকে পড়া ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে থাকা ১৭০ জন বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবাসন করা হয়েছে। ত্রিপলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের দেশে ফেরানো সম্ভব হয়েছে।

দূতাবাস সূত্রে জানা গেছে, প্রত্যাবাসিতরা বুরাক এয়ারের ফ্লাইট নম্বর ইউজেড-২২২ যোগে বুধবার (২৪ জুন) সকাল ৫টায় ঢাকায় পৌঁছাবেন।

প্রত্যাবাসিতদের মধ্যে ৮৬ জন ত্রিপলির তাজুরা ডিটেনশন সেন্টার এবং ৩৫ জন বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। এছাড়া ৪৯ জন বাংলাদেশি ঝুঁকিপূর্ণ ও বিপৎসংকুল পরিস্থিতি থেকে স্বেচ্ছায় দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের মধ্যে পাঁচজন শারীরিকভাবে অসুস্থ বলে জানা গেছে।

বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ প্রত্যাবাসনের আগে দূতাবাস প্রাঙ্গণে নাগরিকদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দূতাবাসের কাউন্সেলর (শ্রম) ও প্রথম সচিব (শ্রম) উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত প্রত্যাবাসিতদের অনিয়মিত অভিবাসনের ঝুঁকি ও এর নেতিবাচক পরিণতি সম্পর্কে সচেতন করেন। একই সঙ্গে দেশে ফিরে মানবপাচারকারী ও দালাল চক্রের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানান।

দূতাবাস জানিয়েছে, স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী এবং বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের প্রত্যাবাসনে তারা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে আগামী ২৪ জুন বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে আরও ১৭৫ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরানোর লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।