শিরোনাম
প্রবাসীদের বিমান ভাড়া নিয়ে সুখবর, কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত সিলেটে টাকা ফেরত চাওয়ায় ভাইয়ের হাতে বোন খু/ন সিলেটে যে সময়ে ঘটবে ভয়াবহ লোডশেডিং সিলেটে ২৯ জন গ্রেফ/তার: প্রায় ২শ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা আনন্দভ্রমণে মৃত্যু: টাঙ্গুয়ার হাওরে ৪ মাসে ৫ প্রাণহানি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন স্লিপার বাস বন্ধ ও ইটিসি সিস্টেম চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন: চিকিৎসক বরখাস্তের নির্দেশ স্থানীয় নির্বাচন: জনপ্রিয়তা-গ্রহণযোগ্যতা-ত্যাগে জোর, বিদ্রোহীদের নিয়ে সতর্ক বিএনপি সিলেটে যে অপরাধে ধরা পড়লেন ২৬ জন

https://www.emjanews.com/

16615

politics

প্রকাশিত

২৩ জুন ২০২৬ ২২:৪০

রাজনীতি

‘মজলুম ছিলেন, জালেম হবেন না’- বিএনপির প্রতি শফিকুর রহমান

প্রকাশ: ২৩ জুন ২০২৬ ২২:৪০

ছবি: সংগৃহীত

ক্ষমতায় আসার পর বিএনপির অবস্থান পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, নির্বাচনের আগে দলটি ফ্যাসিবাদের সময় সংঘটিত সব খুন, গুম ও নির্যাতনের বিচার করার প্রতিশ্রুতি দিলেও ক্ষমতায় যাওয়ার পর সেই অবস্থান থেকে সরে এসেছে।

মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর বিজয়নগরে ফ্যাসিবাদী শাসনামলে গুম-খুনের বিচারের দাবিতে ১১ দলীয় জোট আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, দীর্ঘ সাড়ে ১৭ বছরের শাসনামলে দেশ নানা নির্যাতন ও দমন-পীড়নের শিকার হয়েছে। সে সময় বিএনপিও নির্যাতিত ও নিপীড়িত দলের কাতারে ছিল। কিন্তু ক্ষমতায় আসার পর তারা বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ডা. শফিকুর রহমান দাবি করেন, গত চার মাসে দেশে ৬০০ জনের বেশি মানুষ হত্যার শিকার হয়েছেন। তিনি বলেন, এসব ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়ায় জনগণের মধ্যে হতাশা তৈরি হয়েছে।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, দলটি ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্র গঠনের কথা বললেও বর্তমানে তাদের বিভিন্ন কর্মকাণ্ডে একদলীয় শাসনের প্রবণতা দেখা যাচ্ছে। ব্যাংকিং খাত, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনে দলীয় প্রভাব বিস্তারের অভিযোগও তোলেন তিনি।

তিনি আরও বলেন, দেশের জনগণ ন্যায়বিচার ও জবাবদিহিতা চায়। অতীতে সংঘটিত গুম, খুন ও নির্যাতনের বিচার যেমন প্রয়োজন, তেমনি সাম্প্রতিক ঘটনাগুলোরও নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে।

বিএনপির প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, “মজলুম ছিলেন, জালেম হবেন না। বিচার নিশ্চিত করুন।” একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয়করণের বিরুদ্ধে জনগণের ক্ষোভ বাড়ছে এবং এসব থেকে উত্তরণের জন্য কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

সমাবেশে তিনি আরও বলেন, দেশের মানুষ ধর্মীয় মূল্যবোধ ও ন্যায়বিচারের পক্ষে অবস্থান নিয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।