শিরোনাম
সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা ও রেকর্ড বৃষ্টি: আজও বজ্র-শিলাবৃষ্টির সতর্কতা জারি ‘অতি উৎপাদন’ ও ‘জোরপূর্বক শ্রম’ ইস্যুতে যুক্তরাষ্ট্রের তদন্তে বাংলাদেশের নাম সিলেটে বাণিজ্যমন্ত্রীর হস্তক্ষেপে জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহার ঈদ যাত্রায় জ্বালানি মূল্য বৃদ্ধির প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় বেশির কারখানা শ্রমিকরা বেতন ভাতা পেয়েছেন: আরিফুল হক চৌধুরী যুদ্ধ দীর্ঘমেয়াদী না হলে আপাতত জ্বালানী নিয়ে শঙ্কা নেই: খন্দকার মুক্তাদির সিলেট সীমান্ত দিয়ে ৪ নারীকে কেন নিয়ে গেল ভারতে সিলেটে চলছে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় আ ট ক ৫৯ ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

https://www.emjanews.com/

13083

surplus

প্রকাশিত

১৬ জানুয়ারী ২০২৬ ১৮:০৬

অন্যান্য

শাকসু ও হল সংসদ নির্বাচন আয়োজনের অনুমতি দিল ইসি

প্রকাশ: ১৬ জানুয়ারী ২০২৬ ১৮:০৬

ছবি: সংগৃহীত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আয়োজনের অনুমতি দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত আচরণবিধি প্রতিপালন সাপেক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ২০ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন অনুমোদন প্রদান করেছে। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন গত সোমবার (১২ জানুয়ারি) আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব ধরনের নির্বাচন স্থগিত রাখার ঘোষণা দেয়। এতে শাকসু নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে কি না- তা নিয়ে শিক্ষার্থী ও প্রার্থীদের মধ্যে উদ্বেগ ও শঙ্কা তৈরি হয়।

এই প্রেক্ষাপটে বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে যথাসময়ে শাকসু নির্বাচন অনুষ্ঠানের দাবিতে নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি জমা দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রার্থীরা। পরবর্তীতে ইসির অনুমতির মাধ্যমে শাকসু নির্বাচন আয়োজনের বিষয়ে অনিশ্চয়তার অবসান হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।