শিরোনাম
সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা ও রেকর্ড বৃষ্টি: আজও বজ্র-শিলাবৃষ্টির সতর্কতা জারি ‘অতি উৎপাদন’ ও ‘জোরপূর্বক শ্রম’ ইস্যুতে যুক্তরাষ্ট্রের তদন্তে বাংলাদেশের নাম সিলেটে বাণিজ্যমন্ত্রীর হস্তক্ষেপে জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহার ঈদ যাত্রায় জ্বালানি মূল্য বৃদ্ধির প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় বেশির কারখানা শ্রমিকরা বেতন ভাতা পেয়েছেন: আরিফুল হক চৌধুরী যুদ্ধ দীর্ঘমেয়াদী না হলে আপাতত জ্বালানী নিয়ে শঙ্কা নেই: খন্দকার মুক্তাদির সিলেট সীমান্ত দিয়ে ৪ নারীকে কেন নিয়ে গেল ভারতে সিলেটে চলছে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় আ ট ক ৫৯ ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

https://www.emjanews.com/

13095

surplus

প্রকাশিত

১৬ জানুয়ারী ২০২৬ ২০:২২

অন্যান্য

আজ পবিত্র শবে মেরাজ

প্রকাশ: ১৬ জানুয়ারী ২০২৬ ২০:২২

ছবি: সংগৃহীত

হিজরি সনের রজব মাসের ২৬ তারিখ দিবাগত ২৭ রজব পবিত্র শবে মেরাজ। ইসলাম ধর্মের এক মহিমান্বিত এই রাত উদযাপন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত ও প্রার্থনার মাধ্যমে।

মহান আল্লাহর হুকুমে বিশেষ বাহন বুরাকে আরোহন করে ঊর্ধ্বাকাশে সফরের মর্যাদা লাভ করেন নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এই অলৌকিক সফরকে মেরাজ বলা হয়। ওই রাতে নবী সিদরাতুল মুনতাহা ও বায়তুল মামুরসহ আল্লাহর অসংখ্য নিদর্শন প্রত্যক্ষ করেন।

শবে মেরাজের অন্যতম তাৎপর্য হলো মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ হওয়া। এ কারণে এই রাত মুসলমানদের কাছে বিশেষ বরকতময় হিসেবে বিবেচিত।

উল্লেখযোগ্যভাবে, পবিত্র শবে মেরাজে মুসলমানরা কোরআন তেলাওয়াত করেন, নফল নামাজ আদায় করেন এবং বিভিন্ন ইবাদত ও বন্দেগিতে মশগুল থাকেন। মসজিদগুলোতে বিশেষ দোয়া, যিকর ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। ঘরে ঘরে ধর্মপ্রাণরা আল্লাহর রহমত ও ক্ষমা প্রার্থনা করছেন।

এ রাত মুসলমানদের জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক বিশেষ সুযোগ হিসেবে বিবেচিত।