শিরোনাম
সিলেটসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস সিলেটের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শনিবার সিলেটে আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ ২০ এপ্রিল থেকে সিলেটে মাসব্যাপী  হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সিলেটে খরচ ছাড়াই ১২৬ তরুণ-তরুণীর স্বপ্নপূরণের বিয়ে সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার জিন্দাবাজারের সেই মার্কেট খালি করতে অভিযানে প্রশাসন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের বৈঠক টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

https://www.emjanews.com/

13150

politics

প্রকাশিত

১৮ জানুয়ারী ২০২৬ ২২:২০

আপডেট

১৯ জানুয়ারী ২০২৬ ১৭:৫৪

রাজনীতি

সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত প্রার্থী কামরুজ্জামান কামরুল

প্রকাশ: ১৮ জানুয়ারী ২০২৬ ২২:২০

ছবি: কামরুজ্জামান কামরুল

সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বিএনপি চূড়ান্ত মনোনয়ন দিয়েছে কামরুজ্জামান কামরুলকে। তিনি সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।

তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল জানিয়েছেন, কামরুলকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করে রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দেওয়া হয়েছে। এর আগে প্রাথমিক মনোনয়ন পেয়েছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ও তাহিরপুরের সাবেক চেয়ারম্যান আনিসুল হক। পরে ২৮ ডিসেম্বর রাতে বিকল্প প্রার্থী হিসেবে কামরুলকে মনোনয়ন দেওয়া হয় এবং সর্বশেষ চূড়ান্ত মনোনয়ন নিশ্চিত হয়েছে।

চূড়ান্ত মনোনয়ন প্রাপ্তির পর কামরুল বলেন, `দলের প্রতি মানুষের আস্থা ও প্রত্যাশা পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করব। সুনামগঞ্জ-১ আসনের সকল শ্রেণি-পেশার মানুষের অধিকার ও উন্নয়নের জন্য সকলের সহযোগিতা কামনা করছি।'

অন্যদিকে, সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে প্রবীণ রাজনীতিবিদ নাছির উদ্দিন চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি।

সিলেট-৬ আসনের দুজন করে প্রার্থীর বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি।