https://www.emjanews.com/

14908

politics

প্রকাশিত

১১ এপ্রিল ২০২৬ ২২:২১

রাজনীতি

বেইলি রোডে সপরিবারে নাটক দেখলেন প্রধানমন্ত্রী

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬ ২২:২১

ছবি: সংগৃহীত

রাজধানীর বেইলি রোডের নাটকপাড়ায় শিশুতোষ নাটক ‘কবি চিতাবাঘ’ উপভোগ করতে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় তারা মহিলা সমিতি মিলনায়তনে নাটকটি দেখেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি জানান, সন্ধ্যা ৭টার দিকে প্রধানমন্ত্রী পরিবারসহ মিলনায়তনে প্রবেশ করেন এবং নাটক উপভোগ করেন। হঠাৎ সরকারপ্রধানের আগমনে সেখানে উপস্থিত শিশু শিল্পী ও দর্শকদের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়।

প্রেস সচিব আরও বলেন, শুধুমাত্র বিনোদনের জন্য নয়, শিশু শিল্পীদের উৎসাহ দিতেই প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত হন। এ সময় তারা মঞ্চে উঠলে দর্শকরা করতালির মাধ্যমে তাদের স্বাগত জানান। পরে প্রধানমন্ত্রী শিশু শিল্পীদের সঙ্গে ফটোসেশনেও অংশ নেন।

এর আগে গত ৩ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান মেয়েকে সঙ্গে নিয়ে ধানমন্ডির জিগাতলায় একটি সিনেমা হলে ‘প্রজেক্ট হেইল মেরি’ চলচ্চিত্রের সন্ধ্যার শো উপভোগ করেন।

উল্লেখ্য, শিকড় চিলড্রেন থিয়েটারের প্রযোজনায় নওশিন আফসানা বৃষ্টির গল্প অবলম্বনে শিশুতোষ নাটক ‘কবি চিতাবাঘ’ এর নাট্যরূপ দিয়েছেন তপু চন্দ্র দাস।