শিরোনাম
সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা ও রেকর্ড বৃষ্টি: আজও বজ্র-শিলাবৃষ্টির সতর্কতা জারি ‘অতি উৎপাদন’ ও ‘জোরপূর্বক শ্রম’ ইস্যুতে যুক্তরাষ্ট্রের তদন্তে বাংলাদেশের নাম সিলেটে বাণিজ্যমন্ত্রীর হস্তক্ষেপে জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহার ঈদ যাত্রায় জ্বালানি মূল্য বৃদ্ধির প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় বেশির কারখানা শ্রমিকরা বেতন ভাতা পেয়েছেন: আরিফুল হক চৌধুরী যুদ্ধ দীর্ঘমেয়াদী না হলে আপাতত জ্বালানী নিয়ে শঙ্কা নেই: খন্দকার মুক্তাদির সিলেট সীমান্ত দিয়ে ৪ নারীকে কেন নিয়ে গেল ভারতে সিলেটে চলছে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় আ ট ক ৫৯ ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

https://www.emjanews.com/

13169

surplus

প্রকাশিত

১৯ জানুয়ারী ২০২৬ ১৯:২৫

অন্যান্য

পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি

প্রকাশ: ১৯ জানুয়ারী ২০২৬ ১৯:২৫

ছবি: সংগৃহীত

দেশের আকাশে সোমবার (১৯ জানুয়ারি) পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে, আগামী বুধবার (২১ জানুয়ারি) থেকে শাবান মাস শুরু হবে।

সভায় দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভার পর জানা যায়, সোমবার সন্ধ্যায় দেশের কোথাও শাবান মাসের চাঁদ দেখা যায়নি।

শাবান মাসের ১৪ তারিখ রাতকে মুসলমানদের মধ্যে শবে বরাত বা ‘রাহমতের রাত’ হিসেবে পরিগণনা করা হয়। এই রাতে মহান আল্লাহ তাআলা বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলেন। ধর্মপ্রাণ মুসলমানরা এই রাতে নফল নামাজ আদায়, কোরআন তিলাওয়াত ও জিকিরে মগ্ন হয়ে অতীতের পাপের জন্য ক্ষমাপ্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করেন।

শবে বরাতের রাতের গুরুত্বের কারণে মুসলমানরা এটি পবিত্র রমজানের আগমনী বার্তা হিসেবেও দেখে। শাবান মাসের শেষে শুরু হয় পবিত্র রমজান মাস, তাই শবে বরাত থেকেই রোজা ও ইবাদতের প্রস্তুতি শুরু হয়। এবার শবে বরাত ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে পালিত হবে।