শিরোনাম
ধর্মঘট প্রত্যাহার, ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা খুঁটি কম, বিল বেশি: সিলেটের বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগ মহানগর পুলিশের সঙ্গে খন্দকার মুক্তাদিরের মতবিনিময় সেচ সুবিধা নিশ্চিত করে কৃষি উৎপাদন বাড়াতে সরকার গুরুত্ব দিচ্ছে: বাণিজ্যমন্ত্রী হরমুজ প্রণালি সংকটেও বাংলাদেশি জাহাজে বাধা দেবে না ইরান সিলেটে র‌্যাবের চিরুনি অভিযানে ‍এক রাতে ধরা ১৬ ছি/ন/তা/ই/কারী সিলেটের একজনসহ পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি সিলেটে প্রায় ৭শ নারীর হাতে ফ্যামিলি কার্ড: দ্রব্যমূল্য নিয়ে স্বস্তির বার্তা বাণিজ্যমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন: সিলেটে পাচ্ছেন ৬৯৭ জন সিলেটে পেট্রোল পাম্পে হা’মলার প্রতি’বাদে অর্ধদিবস ধর্ম’ঘট

https://www.emjanews.com/

13197

sylhet

প্রকাশিত

২০ জানুয়ারী ২০২৬ ১৮:২৪

সিলেট

বানিয়াচংয়ে অটো-লরি সংঘর্ষে নবীগঞ্জের যুবক নি হ ত, আ হ ত ৪

প্রকাশ: ২০ জানুয়ারী ২০২৬ ১৮:২৪

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় অটো ও লরির মুখোমুখি সংঘর্ষে আলাউদ্দিন মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি নবীগঞ্জ উপজেলার কালাভরপুর গ্রামের কদর আলীর ছেলে। এ ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোর প্রায় ৫টার দিকে বানিয়াচং উপজেলার খায়ারটেকা এলাকার শুটকিব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি অটোর সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লরির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অটোটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় অটোতে থাকা আলাউদ্দিন মিয়াসহ চার থেকে পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলাউদ্দিন মিয়াকে মৃত ঘোষণা করেন।

এদিকে দুর্ঘটনায় আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল ও সিলেটের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বানিয়াচং থানা পুলিশ।