https://www.emjanews.com/

13253

sylhet

প্রকাশিত

২২ জানুয়ারী ২০২৬ ১৬:৪৬

সিলেট

ধানের শীষের সরকার গঠন করে ফিরে আসবো : মৌলভীবাজারে তারেক রহমান

প্রকাশ: ২২ জানুয়ারী ২০২৬ ১৬:৪৬

সিলেটের জনসভা শেষে মৌলভীবাজারে বিএনপির আয়োজিত নির্বাচনী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে একটি রাজনৈতিক দলের সমালোচনা করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা শিরিক করে মানুষকে প্রতারিত করছে, তাদের বর্জন করতে হবে এবং জনগণকে এ বিষয়ে সচেতন হতে হবে।

সিলেটের সভা শেষ করে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে মৌলভীবাজার শহরের শেরপুরের আইনপুর মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভায় যোগ দেন তারেক রহমান। সেখানে বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, যারা ভোটের আগেই মানুষকে এভাবে ঠকাচ্ছে, তারা যদি কোনোভাবে ক্ষমতায় যায়, তাহলে ভবিষ্যতে কীভাবে মানুষকে ঠকাবে—সেটা ভেবে দেখার আহ্বান জানান তিনি।

সমাবেশে বক্তব্যকালে তারেক রহমান উপস্থিত জনতার কাছে হজ বা ওমরায় যাওয়ার বিষয়ে জানতে চান। এ সময় তিনি জনতার মধ্য থেকে একজন বয়স্ক ব্যক্তিকে মঞ্চে ডেকে এনে প্রশ্ন করেন—বেহেশত, দোজখ ও পৃথিবীর মালিক কে। ওই ব্যক্তি জবাবে বলেন, আল্লাহ। এই প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, যার মালিকানা আল্লাহর, তা অন্য কেউ দেওয়ার কথা বলতে পারে না। অথচ একটি দল নির্বাচনের আগেই এমন কিছুর টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, যা মানুষের মালিকানায় নয়। এতে মানুষ শুধু প্রতারিতই হচ্ছে না, বরং মুসলমানদের শিরিকের দিকেও ঠেলে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এ সময় ওই বয়স্ক ব্যক্তিকে নিজের চেয়ারে বসিয়ে দেন তারেক রহমান।

বক্তব্যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে এবং সে সময় কারা কী ভূমিকা রেখেছিল, তার ফলাফল দেশের মানুষ দেখেছে। কুফরি, হঠকারিতা ও মিথ্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। তাই আমি বারবার বলি, দিল্লি নয়, পিন্ডি নয়—নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ।

মৌলভীবাজারের এই নির্বাচনী জনসভায় মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়। বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হওয়া সমাবেশে জেলার সাতটি উপজেলা—মৌলভীবাজার সদর, রাজনগর, কুলাউড়া, জুড়ী, বড়লেখা, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন। দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে শেরপুরের আইনপুর মাঠ ও আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে।

দীর্ঘদিন পর মৌলভীবাজারে তারেক রহমানের সরাসরি উপস্থিতি নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্য উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে বলে জানান স্থানীয় নেতারা। এ নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন।ধো মৌলভীবাজারে তারেক রহমান

সিলেটের জনসভা শেষে মৌলভীবাজারে বিএনপির আয়োজিত নির্বাচনী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে একটি রাজনৈতিক দলের সমালোচনা করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা শিরিক করে মানুষকে প্রতারিত করছে, তাদের বর্জন করতে হবে এবং জনগণকে এ বিষয়ে সচেতন হতে হবে।

সিলেটের সভা শেষ করে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে মৌলভীবাজার শহরের শেরপুরের আইনপুর মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভায় যোগ দেন তারেক রহমান। সেখানে বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, যারা ভোটের আগেই মানুষকে এভাবে ঠকাচ্ছে, তারা যদি কোনোভাবে ক্ষমতায় যায়, তাহলে ভবিষ্যতে কীভাবে মানুষকে ঠকাবে—সেটা ভেবে দেখার আহ্বান জানান তিনি।

সমাবেশে বক্তব্যকালে তারেক রহমান উপস্থিত জনতার কাছে হজ বা ওমরায় যাওয়ার বিষয়ে জানতে চান। এ সময় তিনি জনতার মধ্য থেকে একজন বয়স্ক ব্যক্তিকে মঞ্চে ডেকে এনে প্রশ্ন করেন—বেহেশত, দোজখ ও পৃথিবীর মালিক কে। ওই ব্যক্তি জবাবে বলেন, আল্লাহ। এই প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, যার মালিকানা আল্লাহর, তা অন্য কেউ দেওয়ার কথা বলতে পারে না। অথচ একটি দল নির্বাচনের আগেই এমন কিছুর টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, যা মানুষের মালিকানায় নয়। এতে মানুষ শুধু প্রতারিতই হচ্ছে না, বরং মুসলমানদের শিরিকের দিকেও ঠেলে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এ সময় ওই বয়স্ক ব্যক্তিকে নিজের চেয়ারে বসিয়ে দেন তারেক রহমান।

বক্তব্যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে এবং সে সময় কারা কী ভূমিকা রেখেছিল, তার ফলাফল দেশের মানুষ দেখেছে। কুফরি, হঠকারিতা ও মিথ্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। তাই আমি বারবার বলি, দিল্লি নয়, পিন্ডি নয়—নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ।

বক্তব্যের শেষে ১২ ফেব্রুয়ারি ধানের শীষের পক্ষে ভোট চেয়ে তারেক রহমান বলেন,বিএনপি সরকার গঠিত হলে আমরা নবী করীম (সা.) এর ন্যায়পরাণতার ভিত্তিতে দেশ পরিচালনা করবো, ইনশাআল্লাহ। ধানের শীষের সরকার গঠন করে আবার আপনাদের মাঝে ফিরে আসবো ইনশাআল্লাহ।

মৌলভীবাজারের এই নির্বাচনী জনসভায় মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়। বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হওয়া সমাবেশে জেলার সাতটি উপজেলা—মৌলভীবাজার সদর, রাজনগর, কুলাউড়া, জুড়ী, বড়লেখা, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন। দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে শেরপুরের আইনপুর মাঠ ও আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে।

দীর্ঘদিন পর মৌলভীবাজারে তারেক রহমানের সরাসরি উপস্থিতি নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্য উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে বলে জানান স্থানীয় নেতারা। এ নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন।