শিরোনাম
সিলেটে হঠাৎ চিরুনি অভিযানে পুলিশ: ৪ ঘন্টায় আ/টক ১১০ জন আবুল হোসেন হত্যা মামলা: আরও দুই আসামি গ্রেফতার, কারাগারে প্রেরণ সিলেটসহ আট জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা রপ্তানি বাড়াতে চামড়া শিল্পে ২৩ উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে বাণিজ্যমন্ত্রী ৪,৮০০ ‘অবৈধ অভিবাসীকে’ বাংলাদেশে ফেরত, হোল্ডিং সেন্টারে আরও ৮৩৬ জন: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী  ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শিশুসহ নিহ.ত ৪, আহ.ত অন্তত ৪০ সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় স্বজনপ্রীতির অভিযোগ সিলেটজুড়ে ব্যাপক অভিযানে আ/টক ১৭১: প্রায় ২শ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই চেয়ারম্যানের সমর্থকদের সংঘ.র্ষ, ওসিসহ আহ.ত অর্ধশতাধিক রাত ১০ টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি ব্যবসায়ীদের

https://www.emjanews.com/

13491

entertainment

প্রকাশিত

০১ ফেব্রুয়ারী ২০২৬ ২১:২২

বিনোদন

জ্যাকুলিনকে খুশি করতে ৮৩০০ কোটি টাকার ‘উপহার’ দিতে চান সুকেশ!

প্রকাশ: ০১ ফেব্রুয়ারী ২০২৬ ২১:২২

ছবি: জ্যাকুলিন ফার্নান্দেজ

বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ ও প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সম্পর্ক নিয়ে আলোচনা বহুদিনের। একের পর এক দামি উপহার দিয়েও অভিনেত্রীর মন গলাতে পারেননি সুকেশ। এবার ভারতীয় গণমাধ্যমে খবর ছড়িয়েছে, জ্যাকুলিনকে খুশি করতে তিনি নাকি ৮ হাজার ৩০০ কোটি টাকার বিশাল উপহার দেওয়ার পরিকল্পনা করছেন।

এর আগেও কখনো পারস্যের বিড়াল, কখনো দামি ঘোড়া, কখনো আঙুর ক্ষেত কিংবা প্রমোদতরী উপহার দিয়ে জ্যাকুলিনকে খুশি করার চেষ্টা করেছিলেন সুকেশ। এসবের পেছনে তিনি বিপুল অর্থ ব্যয় করেন বলে জানা যায়। তবে এত কিছুর পরও অভিনেত্রীর কাছ থেকে ইতিবাচক সাড়া পাননি তিনি। বরং জ্যাকুলিন আদালতে সুকেশের বিরুদ্ধে অকারণ হয়রানির অভিযোগ করেছিলেন। তিনি দাবি করেছিলেন, সুকেশের দেওয়া কোনো উপহারই তিনি গ্রহণ করেননি।

এবার নতুন করে আলোচনায় এসেছে ২০০ কোটি টাকার প্রতারণা মামলায় অভিযুক্ত ও বর্তমানে কারাবন্দি সুকেশের আরেকটি উদ্যোগ। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কারাগারে বসেই তিনি আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিকানাধীন সংস্থাকে একটি চিঠি লিখেছেন। সেখানে তিনি ৮ হাজার ৩০০ কোটি টাকার বিনিময়ে দলটি কিনে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

সুকেশ নাকি এই উদ্যোগ নিয়েছেন সম্পূর্ণ জ্যাকুলিনের জন্য। চিঠিতে বেঙ্গালুরুর দলকে তিনি নিজের ‘ঘরের দল’ বলেও উল্লেখ করেন বলে দাবি করা হয়েছে।

এই খবর ছড়িয়ে পড়তেই আবারও শিরোনামে উঠে এসেছে সুকেশ-জ্যাকুলিন সম্পর্কের আলোচনা। বলিউড অঙ্গনে বিষয়টি নিয়ে চলছে নতুন করে জল্পনা ও কৌতূহল।