শিরোনাম
ধানের শীষে একটি ভোট বদলে দিবে ইতিহাস: তাহসিনা রুশদীর লুনা সিলেট-১: ধানের শীষের সমর্থনে স্মরণকালের সর্বৃবহৎ মিছিল রোজায় ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান: সিসিকের মতবিনিময় সভা হাবিবুর রহমানের মনোনয়ন বাতিলের দাবি সিলেট বিএনপির ভোট বঞ্চিত সিলেটের গণমাধ্যমকর্মীরা: পোস্টাল ব্যালটেও সুযোগ মিলেনি তারেক রহমান ও শফিকুর রহমান জাতির উদ্দেশে ভাষণ দেবেন আজ প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ আমি কেবল স্বপ্ন দেখি না, কিভাবে বাস্তবায়ন করতে হয় সেই পথও জানি: আরিফুল হক চৌধুরী সিলেটকে বানাবো দেশের রোল মডেল: খন্দকার মুক্তাদির ওসির আচরণে নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হচ্ছে: বিএনপির অভিযোগ

https://www.emjanews.com/

13689

surplus

প্রকাশিত

০৯ ফেব্রুয়ারী ২০২৬ ২০:০২

অন্যান্য

সিলেটে চা বাগানে মাসিক স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারী ২০২৬ ২০:০২

ছবি: সংগৃহীত

চা বাগান এলাকায় নারীদের মাসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যসম্মত জীবনযাপন নিশ্চিত করতে সিলেটের খাদিম চা বাগানে বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

`তার স্বাস্থ্য, তার অধিকার: চা বাগান এলাকার নারীদের মধ্যে মাসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি' শীর্ষক এই কর্মসূচির যৌথ আয়োজন করেছে বুম বক্স কমিউনিকেশনস এবং মানবিক সংগঠন হিউম্যান কেয়ার।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের আলোহা অটিজম ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কনসালট্যান্ট রিফাত আরা রিফা। তিনি নারীদের মাসিক স্বাস্থ্য সম্পর্কিত কুসংস্কার দূর করার ওপর গুরুত্ব আরোপ করেন এবং বলেন, `মাসিক একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া; লজ্জা বা গোপনীয়তার সংস্কৃতিকে পরিহার করে সচেতনতা ও সঠিক পরিচর্যা প্রয়োজন।'

সভাপতির বক্তব্য দেন, বুম বক্স কমিউনিকেশনস ও হিউম্যান কেয়ারের প্রতিষ্ঠাতা এম. জি. রাব্বানী। তিনি বলেন, ‘চা বাগান এলাকার নারীরা এখনও মাসিক স্বাস্থ্য বিষয়ে তথ্য ও প্রয়োজনীয় উপকরণ থেকে বঞ্চিত। এই উদ্যোগ শুধুমাত্র স্যানিটারি সামগ্রী বিতরণ নয়, এটি নারীদের স্বাস্থ্য সচেতনতা, সম্মান ও অধিকার নিশ্চিত করার একটি সামাজিক আন্দোলন।’

বিশেষ অতিথি ছিলেন বুম বক্স কমিউনিকেশনসের সিইও সাইদা শারমিন ফাতেমা, এবং প্রধান যোগাযোগ কর্মকর্তা শায়লা শোয়েব। তারা নারী স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক মর্যাদা রক্ষায় এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতেও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে মাসিক স্বাস্থ্যবিধি নিয়ে সচেতনতা আলোচনা, প্রশ্নোত্তর পর্ব ও ব্যবহারিক নির্দেশনা দেওয়া হয়। শতাধিক নারীর মাঝে বিনামূল্যে স্যানিটারি প্যাড বিতরণ করা হয় এবং সঠিক ব্যবহার সম্পর্কে বিস্তারিত শিক্ষা দেওয়া হয়।

আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতে আরও বিভিন্ন চা বাগান ও প্রত্যন্ত এলাকায় এ ধরনের স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে কোনো নারী তথ্যের অভাবে পিছিয়ে না থাকে।