শিরোনাম
ধানের শীষে একটি ভোট বদলে দিবে ইতিহাস: তাহসিনা রুশদীর লুনা সিলেট-১: ধানের শীষের সমর্থনে স্মরণকালের সর্বৃবহৎ মিছিল রোজায় ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান: সিসিকের মতবিনিময় সভা হাবিবুর রহমানের মনোনয়ন বাতিলের দাবি সিলেট বিএনপির ভোট বঞ্চিত সিলেটের গণমাধ্যমকর্মীরা: পোস্টাল ব্যালটেও সুযোগ মিলেনি তারেক রহমান ও শফিকুর রহমান জাতির উদ্দেশে ভাষণ দেবেন আজ প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ আমি কেবল স্বপ্ন দেখি না, কিভাবে বাস্তবায়ন করতে হয় সেই পথও জানি: আরিফুল হক চৌধুরী সিলেটকে বানাবো দেশের রোল মডেল: খন্দকার মুক্তাদির ওসির আচরণে নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হচ্ছে: বিএনপির অভিযোগ

https://www.emjanews.com/

13691

surplus

প্রকাশিত

০৯ ফেব্রুয়ারী ২০২৬ ২০:২৬

অন্যান্য

গোলাপগঞ্জে হেলিকপ্টারের নির্বাচনী জনসভা, জনতার ঢল

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারী ২০২৬ ২০:২৬

ছবি: সংগৃহীত

সিলেট–৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনে আলেম-উলামা মনোনীত, সাধারণ জনগণ সমর্থিত স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম এর নির্বাচনী জনসভায় হেলিকপ্টার মার্কার কর্মী-সমর্থকদের ঢল নামে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) গোলাপগঞ্জ পৌর শহরের চৌমুহনীতে মাগরিবের পর শুরু হওয়া জনসভায় বিকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল অংশগ্রহণ করতে থাকে। গোলাপগঞ্জের প্রতিটি ইউনিয়ন থেকে আগত মিছিলে মিছিলে উত্তাল হয়ে ওঠে পুরো পৌর শহর এলাকা।

জনসভায় বিভিন্ন শ্রেণি পেশার বক্তারা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ‘নির্বাচন যতো ঘনিয়ে আসছে, হেলিকপ্টার মার্কার জনসমর্থন ততোই তীব্র হচ্ছে। এই পরিস্থিতিতে কর্মী সমর্থকদের আরও দৃঢ় থাকতে বলেন তারা।’

বক্তারা আরও বলেন, ‘হাফিজ মাওলানা ফখরুল ইসলাম একজন সৎ, যোগ্য ও জনবান্ধব প্রার্থী। তিনি মানুষের দুঃখ–কষ্ট বোঝেন, সাধারণ মানুষের পাশে থাকেন। আমরা চাই গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারবাসীর প্রকৃত প্রতিনিধি হিসেবে তিনি সংসদে যান।’

পথসভায় উপস্থিত নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিন ধরে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার এলাকার মানুষ যোগ্য নেতৃত্বের অভাবে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। এই অঞ্চলের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে হাফিজ মাওলানা ফখরুল ইসলাম একজন সময়োপযোগী প্রার্থী। তিনি নির্বাচিত হলে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

জনসভা শেষে হেলিকপ্টার প্রতীকের সমর্থনে গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিল গোলাপগঞ্জ পৌর শহর পদক্ষিণ করে চৌমুহনীতে এসে শেষ হয়।