শিরোনাম
ধানের শীষে একটি ভোট বদলে দিবে ইতিহাস: তাহসিনা রুশদীর লুনা সিলেট-১: ধানের শীষের সমর্থনে স্মরণকালের সর্বৃবহৎ মিছিল রোজায় ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান: সিসিকের মতবিনিময় সভা হাবিবুর রহমানের মনোনয়ন বাতিলের দাবি সিলেট বিএনপির ভোট বঞ্চিত সিলেটের গণমাধ্যমকর্মীরা: পোস্টাল ব্যালটেও সুযোগ মিলেনি তারেক রহমান ও শফিকুর রহমান জাতির উদ্দেশে ভাষণ দেবেন আজ প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ আমি কেবল স্বপ্ন দেখি না, কিভাবে বাস্তবায়ন করতে হয় সেই পথও জানি: আরিফুল হক চৌধুরী সিলেটকে বানাবো দেশের রোল মডেল: খন্দকার মুক্তাদির ওসির আচরণে নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হচ্ছে: বিএনপির অভিযোগ

https://www.emjanews.com/

13694

surplus

প্রকাশিত

০৯ ফেব্রুয়ারী ২০২৬ ২১:১২

অন্যান্য

জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাময়িক বহিষ্কার

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারী ২০২৬ ২১:১২

ছবি: সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সিদ্ধান্ত অমান্যের অভিযোগে সিলেটের জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানকে সাময়িক বহিষ্কার করেছে সিলেট জেলা কমিটি। 

দলের মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়া এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিলেট জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম প্রেরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দলীয় শৃঙ্খলা ও ঐক্য রক্ষায় এ ধরনের সিদ্ধান্ত অপরিহার্য। বহিষ্কারকালীন সময়ে শফিকুর রহমান দলের কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, ‘ভবিষ্যতে সকল পর্যায়ের নেতাকর্মী দলীয় সিদ্ধান্ত মেনে চলবেন এবং সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বকে অবহিত করা হয়েছে।