https://www.emjanews.com/

13715

national

প্রকাশিত

১০ ফেব্রুয়ারী ২০২৬ ২০:৩৪

জাতীয়

রুহুল কবির রিজভী হাসপাতালে ভর্তি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারী ২০২৬ ২০:৩৪

ছবি: রুহুল কবির রিজভী আহমেদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার জানান, জ্বর, ঠাণ্ডা ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন রিজভী আহমেদ। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে।

রুহুল কবির রিজভীর দ্রুত সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।