https://www.emjanews.com/

13712

sylhet

প্রকাশিত

১০ ফেব্রুয়ারী ২০২৬ ১৯:৫৯

সিলেট

মৌলভীবাজারে পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

প্রকাশ: ১০ ফেব্রুয়ারী ২০২৬ ১৯:৫৯

ছবি: সাজু মারছিয়াং

​ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে মৌলভীবাজারে দায়িত্বরত পুলিশ সদস্যদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে মৌলভীবাজার পুলিশ লাইন্সের ড্রিলশেডে জেলা পুলিশের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ বিল্লাল হোসেন। আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পুলিশের করণীয় নিয়ে তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, ‘এবারের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা বাংলাদেশ পুলিশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিটি পুলিশ সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।’

তিনি আরও উল্লেখ করেন, কেন্দ্রভিত্তিক টিম, মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্সসহ পুলিশের প্রতিটি ইউনিটের মধ্যে নিবিড় সমন্বয় নিশ্চিত করা হবে।

​সেনাবাহিনী, বিজিবি, আনসার ও র‍্যাবের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার নির্দেশ দিয়ে এসপি বলেন, ‘ভোটকেন্দ্রে নিয়োজিত প্রিজাইডিং ও পোলিং অফিসারদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। ব্যালট পেপারসহ নির্বাচনী সামগ্রীর সুরক্ষা এবং ভোটারদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব।’

ব্রিফিং প্যারেডে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার​আসিফ মহিউদ্দীন, পিপিএম (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা, পিপিএম (ক্রাইম অ্যান্ড অপস) অতিরিক্ত পুলিশ সুপার

​মো. আজমল হোসেন (কুলাউড়া সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার​আবুল খয়ের (সদর সার্কেল) সহকারি পুলিশ সুপার মো. ওয়াহিদুজ্জামান রাজু (শ্রীমঙ্গল কমলগঞ্জ সার্কেল)।

​অনুষ্ঠানে জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং নির্বাচনে দায়িত্বরত পুলিশ সদস্য ও ফোর্সের প্রতিনিধিরা অংশ নেন।