শিরোনাম
সুনামগঞ্জ-২: দল নয়, ব্যক্তি ইমেজেই নির্ভর করছে ভোট ভোটে মুখ খুলে পরিচয় নিশ্চিত করাকে শরিয়তসম্মত বলছেন আলেমরা ভোট দিতে পারছেন না সিলেটের গণমাধ্যমকর্মীরা ১৪১ সামরিক কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি, চারজনকে পুনর্বহাল উদ্ধার হয়নি লুটের অস্ত্র, সিলেটে উৎকন্ঠায় ভোটের উৎসব সিলেটে ভোট প্রদান ও চলাচল নিয়ে বিশেষ নির্দেশনা জারি আকাশে ড্রোন, মাটিতে ডগ স্কোয়াড: সিলেটে নজিরবিহীন নিরাপত্তা সিলেট ছাড়ছেন, আসছেন ভোটাররা: ট্রেনের ছাদেও মানুষের ঢল দেশে ৪০ শতাংশের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা ভয়কে পেছনে রেখে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

https://www.emjanews.com/

13737

surplus

প্রকাশিত

১১ ফেব্রুয়ারী ২০২৬ ২০:৫০

অন্যান্য

মালয়েশিয়ার ডিটেনশন ক্যাম্পে বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদল

আটক ৫ প্রবাসীর খোঁজখবর নিলেন ডেপুটি হাই কমিশনার

প্রকাশ: ১১ ফেব্রুয়ারী ২০২৬ ২০:৫০

ছবি: আহমাদুল কবির।

গেলো ৬ ফেব্রুয়ারি মালয়েশিয়ায় আটক বাংলাদেশি নাগরিকদের সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুরের একটি প্রতিনিধিদল কেদাহ রাজ্যের আলোর সেতার ডিটেনশন ক্যাম্প পরিদর্শন করেছে।

বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাই কমিশনার মোসাম্মৎ শাহানারা মনিকার নেতৃত্বে গঠিত প্রতিনিধিদলটি ক্যাম্পে আটক পাঁচজন বাংলাদেশি নাগরিকের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রতিনিধিদল আটক ব্যক্তিদের পরিচয়, আটক হওয়ার কারণ, আইনগত অবস্থান ও সংশ্লিষ্ট প্রশাসনিক প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করে।

সাক্ষাৎকালে আটক বাংলাদেশিদের ব্যক্তিগত ও পারিবারিক পরিস্থিতি, স্বাস্থ্যগত অবস্থা এবং অন্যান্য সমস্যার বিষয়েও আলোচনা করা হয়। তারা তাদের অভিজ্ঞতা, আটক হওয়ার প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের কথা প্রতিনিধিদলের কাছে তুলে ধরেন। ডেপুটি হাই কমিশনার তাদের আশ্বস্ত করেন যে, বাংলাদেশ হাইকমিশন বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনা করছে এবং প্রয়োজনীয় আইনগত ও কনস্যুলার সহায়তা প্রদানে সচেষ্ট থাকবে।

হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের যেকোনো আইনি জটিলতা বা প্রশাসনিক সমস্যার ক্ষেত্রে কনস্যুলার সেবা ও সহায়তা প্রদান তাদের অন্যতম দায়িত্ব। সেই ধারাবাহিকতায় আটক প্রবাসীদের খোঁজখবর নেওয়া এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে দ্রুত সমাধানের পথ খোঁজা হচ্ছে।

পরিদর্শনকালে প্রতিনিধিদল ডিটেনশন ক্যাম্পের সার্বিক পরিবেশ, আবাসন ও মৌলিক সুবিধাসমূহও পর্যবেক্ষণ করে। আটক বাংলাদেশিদের মানবিক মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিত করার বিষয়ে মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

উল্লেখ্য, মালয়েশিয়ায় বিভিন্ন সময় অভিবাসন সংক্রান্ত আইন লঙ্ঘন, ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়া বা অন্যান্য প্রশাসনিক জটিলতার কারণে প্রবাসীরা আটক হয়ে থাকেন। এ ধরনের পরিস্থিতিতে বাংলাদেশ হাইকমিশন নিয়মিতভাবে আটক নাগরিকদের সঙ্গে যোগাযোগ রক্ষা, আইনি সহায়তা প্রক্রিয়া তদারকি এবং দেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা গ্রহণে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

ডেপুটি হাই কমিশনার মোসাম্মৎ শাহানারা মনিকার নেতৃত্বে এ পরিদর্শন প্রবাসী বাংলাদেশিদের প্রতি সরকারের দায়বদ্ধতা ও মানবিক অঙ্গীকারের প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই শেষে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।