ছবি: সাজু মারছিয়াং
মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য এম নাসের রহমান শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর গুলশানের কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তিনি দলের নেতৃত্বে জাতীয় নির্বাচনে অর্জিত বিজয়ের জন্য ফুলেল শুভেচ্ছা জানান।
এম নাসের রহমান বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই বিজয় দলীয় ঐক্য, ত্যাগ ও তৃণমূল নেতাকর্মীদের নিরলস পরিশ্রমের ফসল।’
তিনি দলের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘মৌলভীবাজার-৩ আসনের জনগণের আস্থা ও ভালোবাসার মর্যাদা রক্ষায় আমি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।’
