https://www.emjanews.com/

13843

sylhet

প্রকাশিত

১৫ ফেব্রুয়ারী ২০২৬ ২০:২৫

সিলেট

জাফলংয়ে ইউনিয়ন শ্রমিক দলের পুনর্মিলনিী ও দোয়া মাহফিল

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ২০:২৫

ছবি: সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন শ্রমিকদলের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ সিলেট-৪ নির্বাচনোত্তর পূর্ণমিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বল্লাঘাট পিকনিক সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. আব্দুল জলিল। 

পূর্ব জাফলং ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি হেলাল আহমেদের সভাপতিত্বে এবং উপজেলা শ্রমিকদলের দপ্তর সম্পাদক রমজান আলী মোল্লা ও ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুল শুক্কুরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জাফলং ট্রাক চালক সমিতির সাধারণ সম্পাদক মো. ইয়াসিন আলী, সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদির ও পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক।

এছাড়া উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, পূর্ব জাফলং ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি দেলোয়ার হোসেন দুলু ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক বক্তব্য দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জাফলং পর্যটনকেন্দ্র ব্যবসায়ী সমিতির সভাপতি হোসেন মিয়া, ৩নং পূর্ব জাফলং শ্রমিকদলের সহ-সভাপতি মো. সফিক মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. রুবেল আহমেদ, শ্রমিকদল নেতা জালাল হোসেন, ইমরান আহমদসহ স্থানীয় নেতাকর্মীরা।

অনুষ্ঠানের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।