সিলেটের ৬টি আসনের ৩৩ প্রার্থীর মধ্যে ২০ জন জামানত হারাচ্ছেন। সিলেট-১ আসনে জামানত হারাচ্ছেন ইসলামী আন্দোলনের মাহমুদুল হাসান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের প্রণব জ্যোতি পাল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মোহাম্মদ আনোয়ার হোসেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) সঞ্জয় কান্ত দাস, গণঅধিকার পরিষদের আকমল হোসেন ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী মো. শামীম মিয়া।
সিলেট-২ আসনে জামানত হারাচ্ছেন জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী, ইসলামী আন্দোলনের মো. আমির উদ্দিন ও গণফোরামের মো. মজিবুল হক। সিলেট-৩ আসনে জামানত হারাচ্ছেন জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান, ইসলামী আন্দোলনের রেদওয়ানুল হক চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মইনুল বাকর ও মোস্তাকিম রাজা চৌধুরী। সিলেট-৪ আসনে জামানত হারাচ্ছেন গণঅধিকার পরিষদের জহিরুল ইসলাম, ইসলামী আন্দোলনের মাওলানা সাইদ আহমদ ও জাতীয় পার্টির মোহাম্মদ মুজিবুর রহমান ডালিম।
সিলেট-৫ আসনে জামানত হারাচ্ছেন বাংলাদেশ মুসলিম লীগের মো. বিলাল উদ্দিন। সিলেট-৬ আসনে জামানত হারাচ্ছেন গণঅধিকার পরিষদের জাহিদুর রহমান, জাতীয় পার্টির মোহাম্মদ আবদুল নূর ও স্বতন্ত্র প্রার্থী মো. ফখরুল ইসলাম।
উল্লেখ্য, স্ব স্ব আসনে কাস্টিং ভোটের ৮ ভাগের এক ভাগ না পাওয়ায় তাদের জামানাত বাজেয়াপ্ত হচ্ছে। এবারের নির্বাচনে জামানত ছিল ৫০ হাজার টাকা।
