https://www.emjanews.com/

13837

sports

প্রকাশিত

১৫ ফেব্রুয়ারী ২০২৬ ১৯:৩৩

আপডেট

১৫ ফেব্রুয়ারী ২০২৬ ১৯:৩৪

খেলাধুলা

টি-টোয়েন্টি

টস হেরে ব্যাটিংয়ে ভারত

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ১৯:৩৩

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। দুই দলের এই বহুল প্রতীক্ষিত লড়াইয়ে টস হেরে প্রথমে ব্যাটিং করছে ভারত।

শ্রীলংকার রাজধানী কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়াম-এ ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের আট দেখায় ভারত ৭টি ম্যাচে জয় পেয়েছে, আর পাকিস্তান জিতেছে মাত্র একটি ম্যাচ। সর্বশেষ ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল।

ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, আজকের ম্যাচে দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। অভিষেক শর্মা ও কুলদীপ যাদবকে একাদশে অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্শদীপ সিংয়ের বাইরে থাকার কথা জানালেও আরেকজন বাদ পড়া খেলোয়াড়ের নাম স্পষ্ট করেননি তিনি।

আজও সূর্যকুমার যাদব ও পাকিস্তান অধিনায়ক আগা সালমান টসের আগে ও পরে একে অপরের সঙ্গে হাত মেলাননি। আগের ম্যাচগুলোর মতো হাত না মেলানোর ধারা এই ম্যাচেও বহাল থাকল।

পাকিস্তান দল খেলছে এই একাদশ নিয়ে- সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান আগা (অধিনায়ক), বাবর আজম, শাদাব খান, উসমান খান (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, উসমান তারিক ও আবরার আহমেদ।

বিশ্ব ক্রিকেটে সবচেয়ে আলোচিত দ্বৈরথ ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে স্টেডিয়াম ও দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা বিরাজ করছে। এই ম্যাচের ফলাফল গ্রুপ পর্বের হিসাবেও বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।