২০২৬ সেশনের জন্য সিলেট মহানগর ছাত্রশিবির সভাপতি-সেক্রেটারি নির্বাচিত
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ২০:২৬
ছবি: সংগৃহীত
২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সিলেট মহানগর শাখার সভাপতি ও সেক্রেটারি নির্বাচনের কাজ সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শহীদুল ইসলাম সাজু এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন আবু তাহের মোঃ ফাহিম।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সিলেট মহানগর শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের সঞ্চালক ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ। প্রধান অতিথি ছিলেন সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ, এবং বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী
এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও সদ্য সাবেক সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদ।
নির্বাচনের জন্য কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালটপেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনার পর সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সর্বাধিক ভোটপ্রাপ্ত শহীদুল ইসলাম সাজুকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং তাকে শপথবাক্য পাঠ করান। সদস্যদের পরামর্শ অনুযায়ী নবনির্বাচিত সভাপতি শহীদুল ইসলাম সাজু সেক্রেটারি হিসেবে আবু তাহের মোঃ ফাহিমকে মনোনীত করেন।
সমাবেশের পর দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
