শিরোনাম
রাষ্ট্র সবার, অধিকার সবার: জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী দ্বৈত নাগরিকদের জন্য নতুন নিয়ম করলো যুক্তরাজ্য রাতে জাতির উদ্দেশে ভাষন দেবেন প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে রামকৃষ্ণ সেবাশ্রমের বিনামূল্যে চিকিৎসাসেবা আকাশে রমজানের চাঁদ, বৃহস্পতিবার থেকে রোজা সেহরি-ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতের নির্দেশ ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়নে নির্দেশ প্রধানমন্ত্রীর সিসিক বলছে মুরগি ১৭০, বাজারে ১৮৫: ইমজা নিউজে সংবাদ প্রকাশের পর অভিযান সিলেটে রমজানের আগে লাগামহীন দ্রব্যমূল্য: সিসিকের মূল্য তালিকাকে বৃদ্ধাঙ্গুলি মন্ত্রী-প্রতিমন্ত্রী নিয়োগের প্রজ্ঞাপন জারি, কে কোন দায়িত্বে

https://www.emjanews.com/

13909

surplus

প্রকাশিত

১৮ ফেব্রুয়ারী ২০২৬ ২০:১৮

অন্যান্য

মাহে রমজান উপলক্ষে সিলেটবাসীকে আব্দুল কাইয়ুম চৌধুরীর শুভেচ্ছা

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ২০:১৮

ছবি: সংগৃহীত

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সিলেটবাসীসহ দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

বুধবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় সিলেট জেলা বিএনপির সহ দফতর সম্পাদক মাহবুব আলম প্রেরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এক শুভেচ্ছা বার্তায় আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, মাহে রমজান আত্মসংযম, ত্যাগ ও মানবিকতার অনন্য শিক্ষা দেয়। এই পবিত্র মাসের শিক্ষা ধারণ করে ব্যক্তি ও সমাজজীবনে শান্তি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি অসহায়, দরিদ্র ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, ‘মহান আল্লাহ তায়ালা যেন মাহে রমজানের ফজিলত ও বরকতে সকলের রোজা ও ইবাদত কবুল করেন এবং দেশ ও জাতিকে শান্তি ও কল্যাণ দান করেন।’

শেষে তিনি সিলেটবাসীসহ সকলের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, রমজান মোবারক।