https://www.emjanews.com/

14187

national

প্রকাশিত

০৫ মার্চ ২০২৬ ১৪:৪৮

জাতীয়

ঈদের আগে হতে পারে শক্তিশালী কালবৈশাখী ঝড়

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬ ১৪:৪৮

ঈদুল ফিতরের আগে দেশে শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর সঙ্গে শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এসব তথ্য জানিয়েছেন প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ঈদের আগে পুরো বাংলাদেশের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাত অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।
বিশেষ করে আগামী ১৬, ১৭ ও ১৮ মার্চ এই ৩ দিন বাংলাদেশের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করতে পারে।’