শিরোনাম
১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ: সিন্ডিকেটের বিরুদ্ধে তোলপাড় তুরস্কে সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে বাবা-ছেলেসহ ৩ বাংলাদেশীর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়নে চালু হচ্ছে র‍্যাংকিং ব্যবস্থা: শিক্ষামন্ত্রী নিকার-এর সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সদস্য হলেন খন্দকার মুক্তাদির সিলেটে আলোচিত ফাহিম হ/ত্যাকান্ডে গ্রে*ফ/তার রনি সিলেট বিভাগের যে ২ উপজেলায় চালু হচ্ছে ফ্যামিলি ও কৃষক কার্ড, কারা পাবেন? আরো বাড়লো ঈদের ছুটি সিলেটসহ সারাদেশে খোলা বাজারে ডিজেল-পেট্রোল বিক্রি বন্ধে নির্দেশ রাষ্ট্রদূত হচ্ছেন তিন সেনা কর্মকর্তা ভিসার মেয়াদ ৩ মাস বাড়ালো কুয়েত

https://www.emjanews.com/

14192

sylhet

প্রকাশিত

০৫ মার্চ ২০২৬ ২০:১১

সিলেট

চুনারুঘাট পৌরসভা নির্বাচন: আলোচনার কেন্দ্রে আব্দুল মান্নান রুমন

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬ ২০:১১

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই শুরু হয়েছে স্থানীয় সরকার নির্বাচনের তোড়জোড়। সম্ভাব্য নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোতে চলছে নানা সমীকরণ ও বিশ্লেষণ। দলীয় ফোরাম থেকে শুরু করে স্থানীয় পর্যায়ে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে।

এখনো সরকারের পক্ষ থেকে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক নির্দেশনা না এলেও রাজনৈতিক অঙ্গনে প্রার্থী হওয়া নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে তৃণমূল পর্যায়ে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বেশ উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও সম্ভাব্য এবং পছন্দের প্রার্থীদের নিয়ে বিভিন্ন পোস্ট ও মতামত প্রকাশ করছেন সমর্থকরা।

এরই মধ্যে হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য-সচিব ও সাবেক ছাত্রদল নেতা আব্দুল মান্নান রুমনের নাম। বিগত বছরগুলোতে আওয়ামী-ফ্যসিস্টবিরোধী আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা এবং দলীয় রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় এই নেতার ত্যাগ ও মাঠের রাজনীতিতে উপস্থিতি তাকে আলোচনার কেন্দ্রে এনেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

দলীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি শেখ হাসিনাবিরোধী আন্দোলনে তার বিরুদ্ধে একাধিক মামলাও হয়েছে। এছাড়াও, বিভিন্ন সময় জেল-জুলুমের শিকার হয়েও দলের জন্য নিবেদিতপ্রাণ রুমন বর্তমানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এর আগে জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃত্বেও দীর্ঘ সময় কাজ করেছেন।

উল্লেখ্য, বিগত চুনারুঘাট পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার পরও দলের সর্বোচ্চ নীতি নির্ধারকদের পরামর্শে প্রার্থিতা প্রত্যাহার করেন আব্দুল মান্নান রুমন। এরপরও তিনি দলীয় কর্মসূচি বাস্তবায়ন ও সংগঠনকে শক্তিশালী করতে মাঠে সক্রিয় রয়েছেন।

দলীয় সূত্রগুলো বলছে, সাম্প্রতিক সময়ে আন্দোলন-সংগ্রামে ত্যাগ স্বীকারকারী নেতাদের মূল্যায়নের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে দল। এ বিষয়ে আব্দুল মান্নান রুমন বলেন, ‘দল যাকে চূড়ান্ত মনোনয়ন দেবে, তিনিই নির্বাচন করবেন। দল চাইলে আমি নির্বাচনে অংশগ্রহণ করব এবং পৌরবাসীর উন্নয়নে কাজ করতে চাই।’

তবে দলীয় প্রতীকে নির্বাচন না হলে মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আব্দুল মান্নান রুমন।

অন্যদিকে চুনারুঘাট পৌরসভা নির্বাচনে সম্ভাব্য আরেক প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক দুইবারের মেয়র ও বিএনপি নেতা নাজিম উদ্দিন সামছু। টানা দুইবার পৌরসভা নির্বাচনে দল তাকে প্রার্থী করেছিল। তার অনুসারীরা মনে করছেন, আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারও ভালো ফল আনতে সক্ষম হবেন তিনি। তবে দলীয় অভ্যন্তরে এ নিয়ে ভিন্ন ধরনের আলোচনা রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, চুনারুঘাট পৌরসভা নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় আরও অনেকের নাম শোনা গেলেও আপাতত আব্দুল মান্নান রুমন ও নাজিম উদ্দিন সামছুর নামই বেশি আলোচিত। তবে শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্তই নির্ধারণ করবে কে হবেন মেয়র পদে চূড়ান্ত প্রার্থী।