শিরোনাম
১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ: সিন্ডিকেটের বিরুদ্ধে তোলপাড় তুরস্কে সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে বাবা-ছেলেসহ ৩ বাংলাদেশীর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়নে চালু হচ্ছে র‍্যাংকিং ব্যবস্থা: শিক্ষামন্ত্রী নিকার-এর সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সদস্য হলেন খন্দকার মুক্তাদির সিলেটে আলোচিত ফাহিম হ/ত্যাকান্ডে গ্রে*ফ/তার রনি সিলেট বিভাগের যে ২ উপজেলায় চালু হচ্ছে ফ্যামিলি ও কৃষক কার্ড, কারা পাবেন? আরো বাড়লো ঈদের ছুটি সিলেটসহ সারাদেশে খোলা বাজারে ডিজেল-পেট্রোল বিক্রি বন্ধে নির্দেশ রাষ্ট্রদূত হচ্ছেন তিন সেনা কর্মকর্তা ভিসার মেয়াদ ৩ মাস বাড়ালো কুয়েত

https://www.emjanews.com/

14197

surplus

প্রকাশিত

০৫ মার্চ ২০২৬ ২১:১৩

অন্যান্য

লন্ডনে ‘নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র প্রতিবাদ সভা ও ইফতার

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬ ২১:১৩

ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন এবং বাংলাদেশে, চাঁদাবাজী, খুন ও ধর্ষণ বন্ধের দাবিতে লন্ডনে এক প্রতিবাদ সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ‘নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’এর উদ্যোগে স্থানীয় সময় বুধবার (৪ মার্চ) পূর্ব লন্ডনের বারাকা হলরুমে উক্ত প্রতিবাদ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মুসলিম খানের সভাপতিত্বে ও সেক্রেটারি তাহমিদ হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউকের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা।

বিশেষ অতিথির বক্তব্য দেন- নিরাপদ বাংলাদেম চাই-এনবিসি ইউকের সিনিয়র সহ-সভাপতি মোঃ আসয়াদুল হক, সহ-সভাপতি করিম মিয়া, অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম ইউকের সহ-সভাপতি দেলোয়ার হোসেন, এনবিসি ইউকের সিনিয়র সহ-সেক্রেটারি আরিফ আহমদ, সহকারী সেক্রেটারি রায়হান আহমদ ও অলিউর রহমান, বার্মিংহাম শাখার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ইস্ট লন্ডন শাখার সভাপতি আবুল হামিদ শিমুল, রাহিদ আলী এবং আশরাফুল ইসলাম নোবেল।

মানবাধিকার কর্মী আব্দুল হামিদ শিমুলের পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সিলেট মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি শাহরিয়ার আলম শিপার, সিলেট জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি জোবায়ের আহমদ আহাদ, সংগঠনের সহকারী সেক্রেটারি মিনহাজ উদ্দিন খান, মাহফুজ আহমদ চৌধুরী, জামাল উদ্দিন আহমেদ, সহ-প্রচার সম্পাদক মোঃ ছাবিদ মিয়া, অর্থ সম্পাদক মোঃ অহিদুল ইসলাম, ইস্ট লন্ডন শাখার সেক্রেটারি রাবেল আহমেদ, মহানগর শাখার সহ-সভাপতি রফিক আহমদ, মানবাধিকার কর্মী জাকওয়ান আহমদ, মোঃ মিনহাজুল আবেদিন, মোহাম্মদ শামসুল ইসলাম কবির, অলিউর রহমান, জাবের হোসাইন ও আবদুল হান্নান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘১২ ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর দেশে খুন, গুম, ধর্ষণ ও চাঁদাবাজির পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রতিনিয়ত জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দের ওপর নির্যাতন এবং তাদের বাড়িঘরে হামলা চালানো হচ্ছে। দ্রুত দেশে লুটপাট বন্ধ করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশে আর কোন ফ্যাসিবাদী শাসনব্যবস্থা জনগণ মেনে নিবে না ‘