শিরোনাম
ঢাকা থেকে ৭ দিনে ২৪৫ ফ্লাইট বাতিল পিছু হটলো মার্কিন রণতরী: ইরানের দাবি ফেব্রুয়ারিতে দেশে ৪৮৮ দু'র্ঘটনায় প্রাণহা'নি ৪৭৭ ফিলিং স্টেশনে তেল বিক্রিতে সীমা বেঁধে দিল বিপিসি সিলেটে ছি’নতাই রোধে দ্রুত ব্যবস্থা নিন: আইনশৃঙ্খলা বাহিনীকে খন্দকার মুক্তাদির শিশু যৌন নি'পী'ড়নের অভি'যোগ: মালয়েশিয়ায় গ্রে'ফতার বাংলাদেশিকে নিয়ে গেল এফবিআই সিলেটের সাগরদীঘিরপাড়ে প্রকাশ্যে ছিনতাই ১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ: সিন্ডিকেটের বিরুদ্ধে তোলপাড় তুরস্কে সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে বাবা-ছেলেসহ ৩ বাংলাদেশীর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়নে চালু হচ্ছে র‍্যাংকিং ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

https://www.emjanews.com/

14205

surplus

প্রকাশিত

০৬ মার্চ ২০২৬ ২০:২৩

অন্যান্য

নগর উন্নয়নে সবার সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

বিভিন্ন ইফতার মাহফিলে অংশগ্রহণ

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬ ২০:২৩

ছবি: সিসিক

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক নগরের সার্বিক উন্নয়ন, পরিচ্ছন্নতা ও নাগরিক সেবার মানোন্নয়নে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।

শুক্রবার (৬ মার্চ) সিলেট নগরে বিভিন্ন সংগঠন আয়োজিত ইফতার মাহফিলে তিনি বলেন, ‘একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়; এর জন্য প্রয়োজন নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ।’

তিনি আরও বলেন, ‘নগরের অবকাঠামো উন্নয়ন, সড়ক মেরামত, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ সংরক্ষণে সিটি কর্পোরেশন ধারাবাহিকভাবে কাজ করছে। নাগরিকদের সহযোগিতা পেলে এসব কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ হবে।’

প্রশাসক সবাইকে নগর পরিচ্ছন্ন রাখা, নির্ধারিত স্থানে ময়লা ফেলা এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করার আহবান জানান। তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে একটি আধুনিক, সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

আব্দুল কাইয়ুম চৌধুরী বিকেলে নগরীর একটি হোটেলে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সিলেট জেলা শাখার নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন। সংগঠনের জেলা শাখার সভাপতি মো. মোরশেদ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহ-সভাপতি মোহাম্মদ গোলাম এলাহী জায়েদ, পরিচালক মাওলানা খলিলুর রহমান ও গাজী নাসির।

এরপর সিসিক প্রকাশক সিলেটস্থ অষ্টগ্রাম উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল, সিলেটস্থ বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ, কিরা’আতুল কোরআন পরিষদ এবং ফেঞ্চুগঞ্জে শাহজালাল এনজিএফএফ স্কুল এন্ড কলেজের অ্যালামনাই এসোসিয়েশনের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন।

ফেঞ্চুগঞ্জে শাহজালাল এনজিএফএফ স্কুল এন্ড কলেজের অ্যালামনাই এসোসিয়েশনের মাহফিলে সভাপতিত্ব করেন উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা দেলোয়ার হোসেন দেলু।

বিশেষ অতিথির বক্তব্য দেন এসএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কাজী আশরাফুল ইসলাম।