শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

14319

sylhet

প্রকাশিত

১১ মার্চ ২০২৬ ১৩:২৭

সিলেট

সিলেটে চিৎকার শুনে এগিয়ে এলো পুলিশ: ধরলো ২ ছি/ন/তা/ই/কা/রী/কে

প্রকাশ: ১১ মার্চ ২০২৬ ১৩:২৭

সিলেট নগরীর রিকাবীবাজার পয়েন্টে এক ব্যক্তির মোবাইল ছিনতাই করে সিএনজিচালিত অটোরিকশায় পালানোর সময় ধাওয়া করে দুইজনকে আটক করেছে ট্রাফিক পুলিশ। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।

মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটের দিকে কোতোয়ালী মডেল থানাধীন রিকাবীবাজার পয়েন্টে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ওই সময় এক ব্যক্তি হঠাৎ চিৎকার করে জানান যে তার মোবাইল ফোন নিয়ে পালিয়ে যাচ্ছে কয়েকজন। বিষয়টি শুনে ডিউটিতে থাকা ট্রাফিক সার্জেন্ট পল্লব সরকার ও সার্জেন্ট মো. জুবরিয়া সঙ্গীয় ফোর্সসহ ধাওয়া করেন।

পরে একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে দুইজনকে আটক করা হয়। এ সময় সিলেট-থ-১২-৩০৯৯ নম্বরের সিএনজিটি জব্দ করা হয়।

পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আটক দুইজন ও জব্দ করা সিএনজিটি কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।