https://www.emjanews.com/

14318

sylhet

প্রকাশিত

১১ মার্চ ২০২৬ ১৩:১৭

আপডেট

১১ মার্চ ২০২৬ ১৬:২৯

সিলেট

সিলেটে যে অপরাধে বেলাল ও রউফকে ধরলো পুলিশ

প্রকাশ: ১১ মার্চ ২০২৬ ১৩:১৭

সিলেট নগরীর এয়ারপোর্ট থানার একটি চেকপোস্টে বালিবোঝাই একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে বালির নিচে লুকানো জিরা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকসহ দুইজনকে আটক করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) রাত আনুমানিক দেড়টার দিকে এয়ারপোর্ট থানার অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডের সামনে স্থাপিত চেকপোস্টে দায়িত্ব পালনকালে পুলিশ এ অভিযান চালায়।

পুলিশ সূত্রে জানা যায়, চেকপোস্টে সন্দেহজনক একটি বালিবোঝাই ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হলে বালির নিচে লুকানো অবস্থায় জিরার বস্তা পাওয়া যায়। পরে ট্রাকটি জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন সিলেট জেলার, গোয়াইনঘাট থানার, হাজরাই এলাকার বেলাল আহমেদ (২৫) এবং সিলেট জেলার, এয়ারপোর্ট থানার, সাহেবের বাজার এলাকার আব্দুর রউফ (৩৭)।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া জিরার বস্তাগুলো গণনা শেষে মোট পরিমাণ নিশ্চিত করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।