শিরোনাম
সিলেটে র‌্যাবের চিরুনি অভিযানে ‍এক রাতে ধরা ১৬ ছি/ন/তা/ই/কারী সিলেটের একজনসহ পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি সিলেটে প্রায় ৭শ নারীর হাতে ফ্যামিলি কার্ড: দ্রব্যমূল্য নিয়ে স্বস্তির বার্তা বাণিজ্যমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন: সিলেটে পাচ্ছেন ৬৯৭ জন সিলেটে পেট্রোল পাম্পে হা’মলার প্রতি’বাদে অর্ধদিবস ধর্ম’ঘট প্রাথমিকের উপবৃত্তি যাবে সরাসরি মায়ের অ্যাকাউন্টে তেলের ডিপোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ পুলিশে ৪ হাজার এসআই পদ সৃজনের উদ্যোগ, বৈঠক কাল ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির সিলেটের রাস্তায় রাস্তায় ‘স্বর্ণের বার’: রিকশা ‘চালকদের’ নতুন ফাঁদ

https://www.emjanews.com/

14283

sylhet

প্রকাশিত

১০ মার্চ ২০২৬ ১৪:৪৬

সিলেট

সিলেটে যে আইন লঙ্ঘনে বড় অংকের জরিমানা গুনলো ২ প্রতিষ্ঠান

প্রকাশ: ১০ মার্চ ২০২৬ ১৪:৪৬

সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (৯ মার্চ) দুপুরে কোতোয়ালী থানাধীন বন্দরবাজার এলাকার হকার্স মার্কেটে র‌্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে।

অভিযান সূত্রে জানা যায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী পণ্যের মোড়ক ব্যবহার এবং পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ করার বিধান রয়েছে। তবে কিছু প্রতিষ্ঠান এ বিধান অনুসরণ না করে পণ্য বিক্রি করে আসছিল বলে অভিযোগ পাওয়া যায়। এ ধরনের অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পণ্যের মোড়ক ব্যবহার না করা এবং পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার দায়ে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে হকার্স মার্কেটের মেসার্স হৃদয় এন্ড ব্রাদার্সকে ২০ হাজার টাকা এবং শাহজালাল স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‌্যাব-৯ জানায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এ ধরনের অপরাধে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জরিমানা বা অন্যান্য আইনি ব্যবস্থার আওতায় আনার বিধান রয়েছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‌্যাব।