শিরোনাম
ধর্মঘট প্রত্যাহার, ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা খুঁটি কম, বিল বেশি: সিলেটের বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগ মহানগর পুলিশের সঙ্গে খন্দকার মুক্তাদিরের মতবিনিময় সেচ সুবিধা নিশ্চিত করে কৃষি উৎপাদন বাড়াতে সরকার গুরুত্ব দিচ্ছে: বাণিজ্যমন্ত্রী হরমুজ প্রণালি সংকটেও বাংলাদেশি জাহাজে বাধা দেবে না ইরান সিলেটে র‌্যাবের চিরুনি অভিযানে ‍এক রাতে ধরা ১৬ ছি/ন/তা/ই/কারী সিলেটের একজনসহ পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি সিলেটে প্রায় ৭শ নারীর হাতে ফ্যামিলি কার্ড: দ্রব্যমূল্য নিয়ে স্বস্তির বার্তা বাণিজ্যমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন: সিলেটে পাচ্ছেন ৬৯৭ জন সিলেটে পেট্রোল পাম্পে হা’মলার প্রতি’বাদে অর্ধদিবস ধর্ম’ঘট

https://www.emjanews.com/

14302

law-justice

প্রকাশিত

১০ মার্চ ২০২৬ ২১:১৯

আইন আদালত

শ্রীমঙ্গলে ৫ প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরি’মানা

প্রকাশ: ১০ মার্চ ২০২৬ ২১:১৯

ছবি: সংগৃহীত

​মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও ভোক্তা অধিকার রক্ষায় বড় ধরনের অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ মার্চ) শহরের বিভিন্ন এলাকায় পরিচালিত এই অভিযানে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

​জেলা প্রশাসনের নেতৃত্বে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং পৌরসভার সমন্বয়ে এই ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে সবচেয়ে বড় অনিয়ম ধরা পড়ে শহরের রোদ মিষ্টান্ন ভান্ডারে। জিলাপি তৈরিতে স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর 'হাইড্রোজ কেমিক্যাল' ব্যবহারের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিক ১ লাখ টাকা জরিমানা করা হয়।

মিষ্টান্ন ভান্ডার ছাড়াও শহরের আরও চারটি রেস্টুরেন্টে বিভিন্ন অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো নুর ফুডস রেস্টুরেন্ট ৫০ হাজার টাকা, লন্ডন রেস্টুরেন্ট ৫০, হাজার টাকা, রিজিক রেস্টুরেন্ট ৫০,হাজার টাকা এবং ​পানসী রেস্টুরেন্ট ৫০,হাজার টাকা 
 

​ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ সাব্বির সাজ্জাদ এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল ইবনে ইদ্রিস।
​অভিযান চলাকালীন উপস্থিত ছিলেন ​নিরাপদ খাদ্য অফিসার মো. শাকিব হোসাইন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল আমীন, ​পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন স্যানিটারি ইন্সপেক্টর বিনয় সিংহ।

অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরণের তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একইসঙ্গে প্রতিটি প্রতিষ্ঠানকে খাদ্য নিরাপত্তা ও ভোক্তা অধিকার আইন কঠোরভাবে মেনে চলার জন্য চূড়ান্ত সতর্কবার্তা দেওয়া হয়েছে।