ছবি: র্যাব -৯
সিলেট জেলার গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তিনটি ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
র্যাব-৯, সদর কোম্পানী সিলেট ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১১টা থেকে বিকাল ৩টার মধ্যে পরিচালিত অভিযানের সময় দেখা যায়, কয়েকটি ইটভাটা অনুমোদনবিহীনভাবে কৃষি জমি, পাহাড়, খাল ও বিল থেকে মাটি সংগ্রহ করে ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করছে। এতে জড়িত প্রতিষ্ঠান ও ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- মেসার্স প্লাটিনাম ব্রিকসবে ১ লাখ টাকা; মেসার্স দেশ ব্রিকসকে ২ লাখ টাকা এবং সিরাজ উদ্দিন চৌধুরী ব্রিকস ফিল্ডকে ১ লাখ টাকা।
র্যাব-৯ জানায়, দেশের আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং জনস্বার্থ রক্ষার উদ্দেশ্যে এ ধরনের অভিযান চলমান থাকবে।
