শিরোনাম
সিলেটে যান চলাচল ও পেট্রোল পাম্পে ৩ নির্দেশনা দিলো পুলিশ সিলেটে তেল না পেয়ে কর্মচারীকে ছু/রিকা/ঘাত: তিনজন গ্রে ফ তা র সিলেটে দিনদুপুরে নারীর ব্যাগ ছি ন তা ই: কে এই রশিদ? ধর্মঘট প্রত্যাহার, ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা খুঁটি কম, বিল বেশি: সিলেটের বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগ মহানগর পুলিশের সঙ্গে খন্দকার মুক্তাদিরের মতবিনিময় সেচ সুবিধা নিশ্চিত করে কৃষি উৎপাদন বাড়াতে সরকার গুরুত্ব দিচ্ছে: বাণিজ্যমন্ত্রী হরমুজ প্রণালি সংকটেও বাংলাদেশি জাহাজে বাধা দেবে না ইরান সিলেটে র‌্যাবের চিরুনি অভিযানে ‍এক রাতে ধরা ১৬ ছি/ন/তা/ই/কারী সিলেটের একজনসহ পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি

https://www.emjanews.com/

14315

sylhet

প্রকাশিত

১১ মার্চ ২০২৬ ১২:৫৪

সিলেট

সিলেটে যে কারণে বহিষ্কার হলেন ছাত্রদল নেতা

প্রকাশ: ১১ মার্চ ২০২৬ ১২:৫৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিলেট জেলা ছাত্রদলের আওতাধীন দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক পাবেল আহমেদকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সিলেট জেলা ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে সিলাম ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পাবেল আহমেদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর ফলে তাকে দলীয় পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

এতে আরও জানানো হয়, সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ জুবের ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার এ বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা ছাত্রদল জানায়, দলের আদর্শ ও শৃঙ্খলা রক্ষায় সংগঠন সবসময় আপসহীন অবস্থান বজায় রাখবে।