দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন বিধ্বস্ত, বাংলাদেশিসহ আহত ৪
প্রকাশ: ১১ মার্চ ২০২৬ ২০:২০
ছবি: সংগৃহীত
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর-এর কাছাকাছি এলাকায় বুধবার (১০ মার্চ) দুটি ড্রোন আছড়ে পড়েছে। তবে এতে বিমান চলাচলে কোনো ধরনের বাধা সৃষ্টি হয়নি বলে জানিয়েছে দুবাই মিডিয়া অফিস।
ড্রোন আছড়ে পড়ার ঘটনায় মোট চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজন ঘানার নাগরিক, একজন বাংলাদেশি নাগরিক এবং একজন ভারতীয় নাগরিক রয়েছেন।
এ ঘটনা এমন সময়ে ঘটেছে যখন মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে এবং প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর প্রতি ইরান-এর আগ্রাসন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
দুবাই মিডিয়া অফিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে জানিয়েছে, এ ঘটনার পরও বিমানবন্দরে সব ধরনের বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।
