শিরোনাম
সিলেটে প্রাইভেট কারে তুলে নারীকে অ/প/হ/র/ণ চেষ্টার দায়ে গ্রে ফ তা র ৩ সিলেটে অ/প/হ/র/ণ/কান্ডে ছেলে গ্রে/ফ/তা/র: বিএনপি থেকে বাবার পদত্যাগ সিলেটে তেল না পেয়ে কর্মচারীকে ছু/রিকা/ঘাত: তিনজন গ্রে ফ তা র ধর্মঘট প্রত্যাহার, ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা খুঁটি কম, বিল বেশি: সিলেটের বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগ মহানগর পুলিশের সঙ্গে খন্দকার মুক্তাদিরের মতবিনিময় সেচ সুবিধা নিশ্চিত করে কৃষি উৎপাদন বাড়াতে সরকার গুরুত্ব দিচ্ছে: বাণিজ্যমন্ত্রী হরমুজ প্রণালি সংকটেও বাংলাদেশি জাহাজে বাধা দেবে না ইরান সিলেটে র‌্যাবের চিরুনি অভিযানে ‍এক রাতে ধরা ১৬ ছি/ন/তা/ই/কারী সিলেটের একজনসহ পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি

https://www.emjanews.com/

14323

sylhet

প্রকাশিত

১১ মার্চ ২০২৬ ১৬:১৭

সিলেট

সিলেটে প্রাইভেট কারে তুলে নারীকে অ/প/হ/র/ণ চেষ্টার দায়ে গ্রে ফ তা র ৩

প্রকাশ: ১১ মার্চ ২০২৬ ১৬:১৭

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় এক কর্মজীবী নারীকে প্রাইভেটকারে অপহরণের চেষ্টার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় অপহরণের কাজে ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, কুলাউড়া উপজেলার শ্রীপুর (নাছিরাবাদ) গ্রামের মতছির আলীর ছেলে মো. জাকির মিয়া (২৬), মৌলভীবাজার সদর উপজেলার সৈয়ারপুর এলাকার আব্দুর রহমানের ছেলে মো. কাওছার আহমদ (৩৪) এবং সদর উপজেলার গুলবাগ (বেরিরচর) এলাকার নুর মিয়ার ছেলে জসিম মিয়া (৩৬)।

পুলিশ জানায়, গত ৮ মার্চ সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে কমলগঞ্জের ৫ নম্বর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও গ্রামের এক নারী শ্রীমঙ্গলে কর্মস্থলে যাওয়ার জন্য বটতলা বাজারে অপেক্ষা করছিলেন। ওই সময় একটি সাদা প্রাইভেটকার এসে তাকে শ্রীমঙ্গল যাওয়ার প্রশ্ন করে। তিনি যেতে না চাইলেও গাড়িটি আশপাশে ঘোরাফেরা করতে থাকে এবং পরে তাকে অনুসরণ করে। একপর্যায়ে গাড়িতে থাকা একজন ব্যক্তি তার মুখ চেপে ধরে জোরপূর্বক গাড়িতে তুলতে চেষ্টা করে। সাহসিকতার সঙ্গে প্রতিরোধ করে ভিকটিম ধস্তাধস্তির একপর্যায়ে নিরাপদে পালাতে সক্ষম হন।

ভিকটিমের অভিযোগের ভিত্তিতে কমলগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৩০ ধারায় মামলা দায়ের করা হয়। তদন্তের পর পুলিশ গত ১০ মার্চ সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোবহানীঘাট এলাকার আগ্রা কমিউনিটি সেন্টারের ভেতর থেকে অপহরণের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি উদ্ধার করা হয়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, সিলেট নগরীর বন্দরবাজার, সোবহানীঘাটসহ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে করা হয়েছে।  গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।