শিরোনাম
মন্ত্রী-এমপিদের সতর্ক থাকার নির্দেশ তারেক রহমানের দেশের ব্যাংকগুলোকে নতুন নির্দেশনা সিলেটে অ'বৈধ ডিজেল মজুদের বিরুদ্ধে অভি'যান, ১২০০ লিটার জব্দ সিলেটে প্রাইভেট কারে তুলে নারীকে অ/প/হ/র/ণ চেষ্টার দায়ে গ্রে ফ তা র ৩ সিলেটে অ/প/হ/র/ণ/কান্ডে ছেলে গ্রে/ফ/তা/র: বিএনপি থেকে বাবার পদত্যাগ সিলেটে তেল না পেয়ে কর্মচারীকে ছু/রিকা/ঘাত: তিনজন গ্রে ফ তা র ধর্মঘট প্রত্যাহার, ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা খুঁটি কম, বিল বেশি: সিলেটের বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগ মহানগর পুলিশের সঙ্গে খন্দকার মুক্তাদিরের মতবিনিময় সেচ সুবিধা নিশ্চিত করে কৃষি উৎপাদন বাড়াতে সরকার গুরুত্ব দিচ্ছে: বাণিজ্যমন্ত্রী

https://www.emjanews.com/

14333

sports

প্রকাশিত

১১ মার্চ ২০২৬ ২১:১০

খেলাধুলা

বিসিবি নির্বাচন নিয়ে অভিযোগ: তদন্তে নামল জাতীয় ক্রীড়া পরিষদ

প্রকাশ: ১১ মার্চ ২০২৬ ২১:১০

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। পাঁচ সদস্যবিশিষ্ট স্বাধীন তদন্ত কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-এ।

বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে গত ৮ মার্চ এনএসসির দ্বারস্থ হন তামিম ইকবালসহ ক্লাব ক্রিকেটের বেশ কয়েকজন কর্তাব্যক্তি।

তামিমদের দাবি, বিসিবি নির্বাচনে স্বচ্ছতা ছিল না এবং কাউন্সিলরশিপ নিয়ে বিতর্ক থেকেই মূলত এ সংকটের শুরু। ঢাকার ক্লাব সিলেকশন ও পোস্টাল ব্যালট নিয়েও অসন্তোষ তৈরি হয়। একপর্যায়ে তামিমসহ বড় একটি অংশ নির্বাচন বয়কট করেন।

এনএসসিতে অভিযোগপত্র জমা দেওয়ার পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তামিম বলেন, “আমরা একটি ফর্মাল কমপ্লেইন করেছি। ৭৬টি ক্লাবের মধ্যে ৫০টি ক্লাবই বলেছে নির্বাচন সঠিকভাবে হয়নি। আবাহনী ও মোহামেডানের মতো বড় ক্লাবসহ অনেকেই এ বিষয়ে একমত।”

তিনি আরও বলেন, ক্লাবগুলো একমত না থাকায় লিগগুলো অনিশ্চিত হয়ে পড়েছে এবং খেলাও শুরু হচ্ছে না। কেন খেলা হচ্ছে না, সে বিষয়ে বোর্ডকে জবাব দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে একেএম আসাদুজ্জামান-কে। কমিটির অন্য সদস্যরা হলেন- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ক্রীড়া-১) মো. সেলিম ফকির, ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম, ক্রীড়া সাংবাদিক এটিএম সাইদুজ্জমান এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সালেহ আকরাম সম্রাট।

কমিটি অভিযোগগুলো খতিয়ে দেখে নির্ধারিত সময়ের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেবে।