ছবি: সংগৃহীত
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল আয়োজন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে বিষয়টি সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দও বিবেচনায় নিয়েছেন।
এ পরিপ্রেক্ষিতে সিলেট জেলা বিএনপির উদ্যোগে আগামী শুক্রবার (১৩ মার্চ) নির্ধারিত ইফতার মাহফিল অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
পবিত্র মাহে রমজান উপলক্ষে ২৩ রমজান ১৪৪৭ হিজরি, ১৩ মার্চ শুক্রবার সিলেট নগরীর আমানউল্লাহ কনভেনশন সেন্টারে ইফতার মাহফিল আয়োজনের কথা ছিল। তবে দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় জাঁকজমকপূর্ণ এ আয়োজন আর অনুষ্ঠিত হচ্ছে না।
