শিরোনাম
ঈদের ছুটিতে প্রাণোচ্ছ্বল সিলেটের পর্যটন কেন্দ্রগুলো, উপচে পড়া ভিড় মিনিস্ট্রিয়াল কনফারেন্সে যোগ দিতে ক্যামেরুন যাচ্ছেন বাণিজ্যমন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতিতে অনন্য সিলেট: সিসিক প্রশাসক হবিগঞ্জে চা বাগানে ঘুরতে আসা তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষ/ণ, আ/ট/ক ১ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য বড় সুখবর দিলেন প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনার পরিকল্পনা এখনও ‘পরিবর্তনশীল’-হোয়াইট হাউস প্রবাসীর ঈদে লুকিয়ে থাকে না বলা হাজার কান্না সিলেটে সড়ক দু র্ঘ ট না য় ২৪ ঘন্টায় ৬ জনের প্রাণহানী পর্যটকদের বরণে প্রস্তুত সিলেট: ১৫০ কোটি টাকার ব্যবসার সম্ভাবনা সিলেটে ঈদের জামাত অনুষ্ঠিত: শাহী ঈদগাহে মুসল্লিদের ঢল

https://www.emjanews.com/

14492

surplus

প্রকাশিত

২৪ মার্চ ২০২৬ ২০:৩৩

অন্যান্য

লন্ডনে ‘শেষান্ত’ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬ ২০:৩৩

ছবি: সংগৃহীত

লন্ডনে এক আবেগঘন পরিবেশে অকালপ্রয়াত সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের জীবন, কর্ম ও সাহসী সাংবাদিকতার স্মৃতিচারণে প্রকাশিত স্মারকগ্রন্থ ‘শেষান্ত’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। কালের কণ্ঠের যুক্তরাজ্য প্রতিনিধি নুরুল হক শিপু সম্পাদিত এই গ্রন্থটি সোমবার (২৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় লন্ডন বাংলা প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।

ব্রিটিশ বাংলাদেশি কাউন্সিলের সভাপতি ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটসের স্পিকার ছুলুক আহমেদ। প্রধান বক্তার বক্তব্য দেন ব্রিটিশ এমপি আয়ুব খান।

লন্ডন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকরামুল হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার কাউন্সিলর ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, ব্রিটিশ বাংলাদেশি কাউন্সিলের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী সাবুল মিয়া এবং রানার টিভি ইউকের ফাউন্ডার আ স ম মাসুম।

অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি নবাব উদ্দিন ও মোহাম্মদ জুবায়ের, বর্তমান সভাপতি ব্যারিস্টার তারেক আহমদ, সিনিয়র সাংবাদিক রহমত আলী, মুস্তাক আলী বাবুল, বুলবুল হাসান, লন্ডন বাংলা প্রেসক্লাবের সহসভাপতি আহাদ চৌধুরী বাবু, সাবেক সহসভাপতি ও এটিএন বাংলা ইউকের হেড অব নিউজ সাইম চৌধুরী, সাবেক কোষাধ্যক্ষ সালেহ আহমদ, বর্তমান কোষাধ্যক্ষ আব্দুল হান্নান, ইভেন্ট এন্ড ফ‍্যাসিলিটিজ সেক্রেটারি রুপি আমিন, এসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি আব্দুল কাদির চৌধুরী মুরাদ, সাংবাদিক আফজাল হোসেন, জয়েন্ট ট্রেজারার মো. এখলাছুর রহমান পাককু, অর্গানাইজিং এন্ড ট্রেনিং সেক্রেটারি আলাউর রহমান খান শাহিন, মিডিয়া এন্ড আইটি সেক্রেটারি ফয়সল মাহমুদ, যমুনা টেলিভিশনের যুক্তরাজ্য প্রতিনিধি হেফাজুল করিম রকিব, সাংবাদিক রুমানা রাখি, লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য, মো. সরওয়ার হোসেন, সাহিদুর রহমান সুহেল, লোকমান আহমদ, এনামুল হক চৌধুরী, সপ্তাহিক পত্রিকার বিশেষ প্রতিবেদক হাসনাত চৌধুরী, বড়লেখা ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক আবু রহমান প্রমুখ।

বক্তারা প্রয়াত সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের কর্মজীবন, সাহসিকতা এবং সাংবাদিকতার প্রতি তাঁর অগাধ নিষ্ঠার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে ‘শেষান্ত’ স্মারকগ্রন্থটি কায়সারুল ইসলাম সুমনের পরিবারের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। পরিবারের পক্ষে বইটি গ্রহণ করেন তাঁর বড় ভাই শাহীন।

স্মরকগ্রন্থের সম্পাদনার দায়িত্বে থাকা নুরুল হক শিপু বলেন, ‘আমার সাংবাদিকতার দিকপাল উজ্জ্বল মেহেদী ও আ স ম মাসুম পাশে না থাকলে এতো দ্রুত বইটির কার্যক্রম সম্পন্ন সম্ভব হতো না। এছাড়া প্রকাশনায় পাশে থাকার জন্য ব্যবসায়ী সিআইপি কয়ছর আহমদ ও সাবুল মিয়ার কথা কৃতজ্ঞতার সাথে স্বীকার করতেই হয়।’