https://www.emjanews.com/

14624

sylhet

প্রকাশিত

৩০ মার্চ ২০২৬ ২১:৫৩

সিলেট

সিলেট থেকে শুরু হবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬ ২১:৫৩

ছবি: সংগৃহীত

আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ কার্যক্রম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু করা হবে বলে জানিয়েছেন তারেক রহমান। সোমবার (৩০ মার্চ) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা হলে’ ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

অনুষ্ঠানে তিনি খেলোয়াড়দের মাঝে ‘ক্রীড়া কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের মাঝে সম্মাননাও প্রদান করা হয়।

বেতন কাঠামোর আওতায় জাতীয় ক্রীড়াবিদদের ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এবারের কর্মসূচির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে-‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’।

তারেক রহমান বলেন, স্বাধীনতার পর বাংলাদেশে শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে ১৯৭৬ সালে জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ শুরু হয়। বাংলাদেশ টেলিভিশনের এ অনুষ্ঠানটি এক সময় দীর্ঘদিন বন্ধ থাকলেও বর্তমানে আবার সম্প্রচার শুরু হয়েছে। এবার নতুন মাত্রা যোগ করে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে সারাদেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম চালু করা হবে।

তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে ক্রীড়া আর শুধু শখ বা বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি এখন একটি স্বীকৃত পেশা। বাংলাদেশও এ ক্ষেত্রে পিছিয়ে থাকবে না। ২০২৬ সালের জাতীয় নির্বাচনের আগে ঘোষিত দলীয় ইশতেহার অনুযায়ী, বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশে ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার অঙ্গীকার করা হয়েছিল। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের আনুষ্ঠানিক যাত্রা আজ থেকে শুরু হলো বলেও তিনি উল্লেখ করেন।