শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

14630

sylhet

প্রকাশিত

৩১ মার্চ ২০২৬ ১৬:৩৭

সিলেট

সিলেটে যে কারণে ৪৪ জনকে ধরলো পুলিশ

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬ ১৬:৩৭

সিলেট নগরীতে পুলিশের পৃথক অভিযানে ২৪ ঘণ্টায় ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) ও বুধবার (৩১ মার্চ) সিলেট মেট্রোপলিটন পুলিশ বিভিন্ন থানা ও ডিবি অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামী, ওয়ারেন্টভুক্ত আসামী, মাদক ব্যবসায়ী ও মেট্রো অধ্যাদেশ মোতাবেক আসামি ধরে আটক করেছে।

পুলিশ জানিয়েছে, সোমবার (৩০ মার্চ) বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৬ জন নিয়মিত মামলার আসামী, ৫ জন ওয়ারেন্টভুক্ত আসামী এবং ২৯ জন মেট্রো অধ্যাদেশ মোতাবেক গ্রেফতার করা হয়েছে। এছাড়া ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ৭৮ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা ও ৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, ৩১ মার্চ (০০.০০ থেকে সকাল ৮.০০ পর্যন্ত) চলা ৮ ঘণ্টার অভিযানে ২ জন নিয়মিত মামলার আসামী, ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামী, ৬ জন মাদকসেবী, ৪ জন সন্দেহজনক ব্যক্তি, ২ জন মেট্রো অধ্যাদেশ মোতাবেক এবং কোতোয়ালী মডেল থানা এলাকা থেকে ৭ জন হকারকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে। সিলেট মেট্রোপলিটন পুলিশ নগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রাখছে।