শিরোনাম
বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের জন্য পশ্চিমবঙ্গে প্রতিটি জেলায় আটক শিবির আওয়ামী লীগের নির্বাচনে ফেরার সম্ভাবনা দেখছেন সাবেক উপদেষ্টা ঋণ সংকটে বন্ধ হলো সিলেটের চার চা বাগান পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে খন্দকার মুক্তাদিরের শুভেচ্ছা ঈদের দিনে কেমন থাকবে সিলেটের আবহাওয়া সিলেটের ভোটে থাকছে না সেনাবাহিনী, কবে হতে পারে নির্বাচন এক দিনে আরও তিন শিশুর মৃ/ত্যু, থামছেই না সিলেটের হামের আত/ঙ্ক প্রবাসে লোক পাঠানোর নামে প্রতার.ণাকারীদের বিরুদ্ধে প্রবাসী কল্যাণমন্ত্রীর হুশিয়ারি ফাহিমার বাসায় গেলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির সিলেটের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পয়েন্টে পয়েন্টে বসবে ফেস রিকগনিশন ক্যামেরা: বাণিজ্যমন্ত্রী

https://www.emjanews.com/

14632

surplus

প্রকাশিত

৩১ মার্চ ২০২৬ ১৯:১৪

অন্যান্য

সিলেটে ১৩ ফুট উচ্চতার হনুমান মূর্তি দিয়ে শুরু হচ্ছে পূজা

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬ ১৯:১৪

ছবি: সংগৃহীত

সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় নির্মিত ১৩ ফুট উচ্চতার হনুমান দেবতার মূর্তি দিয়ে শুরু হচ্ছে হনুমান পূজা। আয়োজকদের দাবি, এটিই এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় হনুমান মূর্তি। বিশাল এই আয়োজনকে ঘিরে ভক্তদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

স্থানীয় সূত্রে জানা যায়, পূজা উপলক্ষে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন এই মূর্তিটি, যা ইতোমধ্যেই সিলেটজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মূর্তিটির কারিগর একই এলাকার দুলাল পাল। তিনি জানান, ভক্তদের ভালোবাসা ও সাড়া পেলে ভবিষ্যতে আরও বড় আকারে মূর্তি নির্মাণের পরিকল্পনা রয়েছে।

পূজা উদযাপন কমিটির সদস্য বৌদ্ধ দাস টুটুল বলেন, ‘সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির নগরী হিসেবে পরিচিত। এখানে সব ধর্মের মানুষ তাদের নিজ নিজ উৎসব আনন্দের সঙ্গে পালন করেন।’ হনুমান পূজাকেও ঘিরে সেই ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি সকল ভক্ত ও দর্শনার্থীদের পূজায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান।

এদিকে, দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা এই বৃহৎ মূর্তিটি দেখতে সিলেটে ভিড় করছেন। অনেকেই মনে করছেন, সনাতন ধর্মে হনুমান শক্তি ও ভক্তির প্রতীক, এবং তার আশীর্বাদে দেশ ও জাতির কল্যাণ হবে।

পূজাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য প্রস্তুত রয়েছে।