পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রকে ২৫ শয্যার হাসপাতালে রূপান্তরের দাবি
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬ ২০:০৪
ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রকে ২৫ শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তরের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাসদ।
বুধবার (১ এপ্রিল) দুপুরে উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে জাসদের পৃথিমপাশা ইউনিয়ন শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আব্দুল গফুরের সভাপতিত্বে এবং জাসদ নেতা আলী আশরাফ খান বাবুর সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীম।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল গফফার কায়ছুল, জাসদ নেতা সৈয়দ আব্দুল মুনিম রুহেল, সমাজসেবক রুকন আহমদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেতা ফয়জুল হক, নারী নেত্রী মনি বেগম ও বিউটি আক্তার প্রমুখ।
বক্তারা দ্রুত এমবিবিএস ডাক্তার নিয়োগ, শূন্য পদে জনবল নিয়োগ, দায়িত্বে অবহেলাকারী কর্মকর্তাদের অপসারণ, প্যাথলজিক্যাল সুবিধা চালু, হাসপাতালের জন্য নির্ধারিত জায়গা চিহ্নিত করে সীমানা প্রাচীর নির্মাণ এবং আশপাশের পরিবেশ পরিষ্কারের দাবি জানান।
মানববন্ধন থেকে বক্তারা বলেন, এলাকাবাসীর প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রকে দ্রুত পূর্ণাঙ্গ হাসপাতালে উন্নীত করা জরুরি।
