ছবি: সংগৃহীত
পাবনা, রাজবাড়ী, ঠাকুরগাঁও ও রংপুর জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
বুধবার (১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেনের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি-এর পরিচালক আফরোজা পারভীনকে রাজবাড়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হককে ঠাকুরগাঁও, একই মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামকে পাবনা এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-এর সচিব (উপসচিব) মোহাম্মদ রুহুল আমিনকে রংপুর জেলার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে এই চার জেলার বিদ্যমান জেলা প্রশাসকদের প্রত্যাহার করা হয়েছে। তাদের পরবর্তী পদায়ন জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
প্রত্যাহার হওয়া জেলা প্রশাসকরা হলেন- পাবনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. শাহেদ মোস্তফা, ঠাকুরগাঁওয়ের ইশরাত ফারজানা, রংপুরের মোহাম্মদ এনামুল আহসান এবং রাজবাড়ীর সুলতানা আক্তার।
