https://www.emjanews.com/

14660

politics

প্রকাশিত

০১ এপ্রিল ২০২৬ ১৮:৩৯

রাজনীতি

সংবিধান সংস্কার ইস্যুতে সংসদে উত্তেজনা, ওয়াকআউট করল বিরোধী দল

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬ ১৮:৩৯

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান ইস্যুতে উত্তেজনা দেখা দেয়। দীর্ঘ আলোচনা সত্ত্বেও বিষয়টির কোনো নিষ্পত্তি না হওয়ায় প্রতিবাদস্বরূপ ওয়াকআউট করেছে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দল।

বুধবার (১ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ বিরোধী দলের সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ ত্যাগ করেন।

সংসদ সূত্রে জানা গেছে, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা চললেও কোনো ঐকমত্যে পৌঁছানো যায়নি। এতে ক্ষোভ প্রকাশ করে বিরোধী দলের সদস্যরা একপর্যায়ে ওয়াকআউটের সিদ্ধান্ত নেন।

এর আগে, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতির ভাষণ প্রত্যাখ্যান করে সংসদ থেকে বেরিয়ে যান বিরোধী দলীয় সদস্যরা।

উল্লেখ্য, প্রথম দিনের ঘটনার পর আজই প্রথমবারের মতো সংসদের ভেতরে কোনো নির্দিষ্ট ইস্যুতে প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করলেন বিরোধী দলের সংসদ সদস্যরা।