শিরোনাম
ভূমধ্যসাগরজুড়ে লাল ধুলিঝড়, সতর্কতা জারি বিচারপতি নিয়োগের ক্ষমতা ফের সরকারের হাতে শ্রমবাজার নিয়ে আলোচনা: মালয়েশিয়ায় যাচ্ছেন মন্ত্রী-উপদেষ্টা চুয়াডাঙ্গার বাতাসে আগুন, তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই দেশের স্বার্থে যেন জ্বালানী ব্যবহারে আমরা সাশ্রয়ী হই: বাণিজ্যমন্ত্রী দেশের স্বার্থে যেন জ্বালানী ব্যবহারে আমরা সাশ্রয়ী হই: বাণিজ্যমন্ত্রী বর্তমান সরকার দেশের মানুষের কষ্ট বুঝে বলেই তেলের দাম বাড়ায়নি:খন্দকার মুক্তাদির ১৪ বছরেও সন্ধান মেলেনি ছাত্রদল নেতা দিনারের উন্নয়নকাজে শতভাগ স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ সিসিক প্রশাসকের আগামীকাল সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির এমপি

https://www.emjanews.com/

14698

surplus

প্রকাশিত

০৩ এপ্রিল ২০২৬ ২০:০৯

অন্যান্য

প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্র’তারণা, সিলেটে দুইজন গ্রে/প্তা/র

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬ ২০:০৯

ছবি: র‌্যাব -৯

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

শুক্রবার (৩ এপ্রিল) র‍্যাব-৯, সিলেটের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দীর্ঘদিন ধরে একটি প্রতারক চক্র সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় ব্যবহার করে ফেসবুক আইডি ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে আসছিল। তারা চাকরি, বদলি ও পদোন্নতির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিত।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৯ বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে সিলেট নগরীর কোতোয়ালি থানাধীন কাজীটুলা এলাকার একটি বাসায় অভিযান চালায়। এ সময় প্রতারণার মূলহোতা মো. কামরুল হাসান হিমেল (৩২)-কে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তার হিমেল প্রধানমন্ত্রীর এপিএসের ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক আইডি খুলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করতেন। তিনি বিভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে অর্থ আদায় করতেন। এসব অর্থ তিনি নিজের অ্যাকাউন্টে না নিয়ে সহযোগীদের ব্যাংক, বিকাশ ও নগদ অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করতেন।

হিমেলের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে তার সহযোগী শরীফ আহমদ (৪২)-কেও গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি স্মার্টফোন, বাটন ফোন ও বিভিন্ন ব্যাংকের চেকবই উদ্ধার করা হয়েছে।

র‍্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হিমেল স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে একই কৌশলে প্রতারণা করে আসছিলেন। তার বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন স্থানে একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সিলেটের কোতোয়ালি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব।