শিরোনাম
ভূমধ্যসাগরজুড়ে লাল ধুলিঝড়, সতর্কতা জারি বিচারপতি নিয়োগের ক্ষমতা ফের সরকারের হাতে শ্রমবাজার নিয়ে আলোচনা: মালয়েশিয়ায় যাচ্ছেন মন্ত্রী-উপদেষ্টা চুয়াডাঙ্গার বাতাসে আগুন, তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই দেশের স্বার্থে যেন জ্বালানী ব্যবহারে আমরা সাশ্রয়ী হই: বাণিজ্যমন্ত্রী দেশের স্বার্থে যেন জ্বালানী ব্যবহারে আমরা সাশ্রয়ী হই: বাণিজ্যমন্ত্রী বর্তমান সরকার দেশের মানুষের কষ্ট বুঝে বলেই তেলের দাম বাড়ায়নি:খন্দকার মুক্তাদির ১৪ বছরেও সন্ধান মেলেনি ছাত্রদল নেতা দিনারের উন্নয়নকাজে শতভাগ স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ সিসিক প্রশাসকের আগামীকাল সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির এমপি

https://www.emjanews.com/

14709

surplus

প্রকাশিত

০৩ এপ্রিল ২০২৬ ২২:২৯

অন্যান্য

সিলেট মহানগর কোতোয়ালি পূর্ব থানা জামায়াতের ইউনিট শিক্ষাশিবির

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬ ২২:২৯

ছবি: সংগৃহীত

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন, `জামায়াত মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। বাংলাদেশের সবুজ ভূখন্ডে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চায়। ইসলামী আন্দোলনের পথ কোনকালেই সহজ ছিল না। আগামীতেও যে কোন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। জামায়াতের দায়িত্বশীলদেরকে দেশ-জাতির জন্য অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করতে হবে।'

তিনি বলেন, `ইতিহাস স্বাক্ষী আমাদের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে নানা ষড়যন্ত্র হয়েছে। জুলুম-নিপীড়ন চালানো হয়েছে, শীর্ষ নেতৃবৃন্দকে শহীদ করা হয়েছে। আল্লাহর উপর ভরসা রেখে সকল জুলুম নিপীড়ন উপেক্ষা করে আমরা নীতি আদর্শের প্রতি আজো অবিচল রয়েছি। বরং জালিমরা দেশ ছেড়ে পালিয়ে গেছে। এদেশে জালিম ও ফ্যাসিবাদীদের সব সময় করুন পরিনতি বরণ করতে হয়েছে। আবার কেউ ফ্যাসিস্ট হতে চাইলে তাদেরকেও পেছনের ইতিহাসের দিকেই ফিরে যেতে হবে। জুলাই গণঅভ্যুত্থান পরিপন্থি সকল ষড়যন্ত্র মোকাবেলায় দেশপ্রেমিক ছাত্র-জনতা আজো ঐক্যবদ্ধ রয়েছে।’

তিনি শুক্রবার (৩ এপ্রিল) সিলেট মহানগরীর কোতোয়ালী পূর্ব থানা জামায়াতের উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠিত ইউনিট সভাপতি-সেক্রেটারী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

থানা আমীর রফিকুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহিব আলীর পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে কোতোয়ালি থানা পূর্বের আওতাধীন সকল ইউনিট সভাপতি ও সেক্রেটারীগণ অংশ নেন।

শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্য দেন- সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী। দারসুল কুরআন পেশ করেন মহানগর জামায়াতের বায়তুল মাল সেক্রেটারী মুফতী আলী হায়দার।

বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন- থানা জামায়াত নেতা মু. এখলাসুর রহমান, আব্দুশ শহিদ জোয়ার্দার, ইলিয়াস আলী তালুকদার, এডভোকেট জুনেদ আহমদ, সাবেক ছাত্রনেতা সিদ্দিক আহমদ, ওয়ার্ড দায়িত্বশীল মাওলানা গিয়াস উদ্দিন, জাহাঙ্গীর হোসেন, আব্দুল মোতালেব, আব্দুল মুকিত জাকারিয়া, আব্দুল ওয়াহিদ ও শাহীন উদ্দিন প্রমূখ।