https://www.emjanews.com/

14683

sylhet

প্রকাশিত

০২ এপ্রিল ২০২৬ ১৯:৩১

সিলেট

আগামীকাল সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির এমপি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬ ১৯:৩১

ছবি: খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি আগামীকাল শুক্রবার (৩ এপ্রিল) এক সরকারি সফরে সিলেটে আসছেন ।

মন্ত্রীর সফরসূচিতে রয়েছে: 

সকাল ১০:৫০ মিনিট: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (ইএ ০৬০১) ফ্লাইটে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করবেন।

সকাল ১১:৫০ মিনিট: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

দুপুর ১২:২০ মিনিট: নিজ বাসভবনে অবস্থান করবেন।

বিকাল ০৪:০০ মিনিট: স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে মতবিনিময় ও সাক্ষাৎ করবেন।

সন্ধ্যা ০৬:২০ মিনিট: ইউএস বাংলা এয়ারলাইন্সের (ইঝ ৫৪০) ফ্লাইটে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।